নৌকায় ভোট না দিলে মসজিদে নামাজ পড়তে দেওয়া হবে না : আ.লীগ নেতা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মো. শাহ আলম ভোটারদের উদ্দেশ্যে হুমকি দিয়ে বলেছেন-নির্বাচনে কেউ নৌকায় ভোট না দিলে তাদের কবরস্থানে জায়গা দেওয়া হবে না, মসজিদেও নামাজ পড়তে দেওয়া হবে না ।
সোমবার রাতে হলদিয়া পালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা কার্যালয়ের উদ্বোধনকালে তিনি এ হুমকি দেন। উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের নৌকার চেয়ারম্যান প্রার্থী শাহ আলম সোমবার রাতে ৯ নং ওয়ার্ডে মনির মার্কেট এলাকায় প্রচারণা অফিস উদ্বোধন করেন।
এ সময় চেয়ারম্যান প্রার্থী শাহ আলম বলেন, যারা যারা নৌকায় ভোট দেবে না তাদের চিহ্নিত করা হবে। তাদের কবরস্থানে কবর দিতে দেওয়া হবে না।
স্থানীয় কবরস্থানটিকে নিজেদের পারিবারিক কবরস্থান দাবি করে এই চেয়ারম্যান প্রার্থী আরও বলেন, এটা আমার কবরস্থান। যারা ভোট দেবে না তাদের চৌধুরীপাড়ায় নিয়ে কবর দিতে হবে। তাদের মসজিদেও নামাজ পড়তে দেওয়া হবে না।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
‘কারা বিক্রি করেছে জান্নাতের টিকিট, ভিডিও প্রমাণ আছে’: জামায়াত আমির
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি