৪ মে ২০২৬

নৌকায় ভোট চাইলেন অপু বিশ্বাস !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নৌকায় ভোট চাইলেন অপু বিশ্বাস !

বিনোদন ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় নির্বাচন ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। চারপাশে ইতিমধ্যে নির্বাচনী আমেজ লক্ষ্য করা যাচ্ছে। পিছিয়ে নেই দেশের চলচিত্র জগত। সেখানেও বইছে নির্বাচনী হাওয়া।

বুধবার রাতে চিত্রনায়িকা অপু বিশ্বাসের দেওয়া একটি ভিডিও বার্তা তারই জানান দিলো। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মাকায় ভোট চেয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় অপু বিশ্বাস বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়বার যে স্বপ্ন দেখিয়েছিলেন, সেই ধারাবাহিতকায় তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশ উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে; তারই ধারাবাহিকতা অব্যাহত রাখার লক্ষ্যে বিজয়ের এই মাসে তরুণ প্রজন্মের প্রতিনিধি হয়ে আমি মুক্তিযুদ্ধ ও নৌকার পক্ষে ভোট দিব। আপনি দিবেন তো ?’

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি