৫ মে ২০২৬

নৌকার ভোটাররা হতাশ হবেন না, ধানের শীষ পাশে আছে: মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১১:৪১ পিএম
নৌকার ভোটাররা হতাশ হবেন না, ধানের শীষ পাশে আছে: মির্জা ফখরুল

 

বাংলাপ্রেস ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নৌকার যে কান্ডারি, সে এখন ভারতে চলে গেছে। তাই নৌকায় যারা ভোট দিতেন, তারা এখন অসহায়। তবে আমি বলতে চাই, আপনারা হতাশ হবেন না- ধানের শীষ আপনাদের পাশে আছে। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না।’


সোমবার (১০ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ের বদেশ্বর এলাকায় এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


ফখরুল আরও বলেন, ‘প্রপোশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) নির্বাচন নিয়ে জামায়াতের সঙ্গে আমাদের মতবিরোধ চলছে। আমরা বিশ্বাস করি, বর্তমান সরকারই উদ্যোগী হয়ে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজন করবে।’

আরও পড়ুন: ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে যুবলীগ নেতার তৎপরতা, এরপর যা ঘটল

সভায় সভাপতিত্ব করেন বিএনপির রুহিয়া থানা শাখার সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার। এ সময় আরও বক্তব্য দেন রুহিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সাধারণ সম্পাদক পয়গাম আলি, যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হকসহ আরও অনেকে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি