২৪ জুন ২০২৬

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফ’র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১২:১০ পিএম
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফ’র

বাংলাপ্রেস ডেস্ক: নওগাঁ সীমান্তে আবারও নারী-পুরুষ ও শিশুসহ ৯ জনকে পুশইনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২৩ জুন) দিবগত ভোররাতের দিকে পতাড়ী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নওগাঁ বিজিবি-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোররাতের দিকে আদাতলা বিওপির আওতায় পাতাড়ী সীমান্ত এলাকার ৪৪ নং মেইন পিলারের কাছে কয়েকজন ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে বিজিবি।

এ সময় সন্দেহ হলে তাদের শূন্যরেখায় আটকে দেয়া হয়। পরে জানা যায় তারা ভারতের বাংলা ভাষাভাষী মানুষ। ভোররাতের দিকে তাদের ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের পুশইনের চেষ্টা করে। ওই ৯ জনের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।

বিজিবি অধিনায়ক আরও জানান, তারা এখনো শূন্য লাইনেই অবস্থান করছেন। তাদেরকে ঘিরে বিজিবির কড়া প্রহরা রয়েছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি