১০ আগস্ট ২০২৬

নোবেলের বিরুদ্ধে ইথুন বাবুর মামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নোবেলের বিরুদ্ধে ইথুন বাবুর মামলা
বাংলাপ্রেস ডেস্ক: সমালোচিত তরুণ গায়ক মঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে ঢাকা জর্জ কোর্টে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন দেশের জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু। ৩১ মে (সোমবার) ইথুন বাবু নিজেই বাদী হয়ে এই মামলা করেন, যার শুনানি হবে আগামী বৃহস্পতিবার। সম্প্রতি নিজের ফেসবুক পেজ নোবেল ম্যান থেকে দেশের স্বনামধন্য একাধিক শিল্পীকে নিয়ে মানহানিকর স্ট্যাটাস দেন নোবেল। সে সময় এক স্ট্যাটাসে ইথুন বাবুকে চোর বলে আখ্যায়িত করেন এই গায়ক। লেখেন, ইথুন বাবু একটা চোর। অন্যের গান নিজের নামে চালায় দিসে। তারই ফলশ্রুতিতে গত ২৩ মে নোবেলের বিরুদ্ধে হাতিরঝিল থানায় জিডি করেন ইথুন বাবু। তখনই তিনি জানিয়েছিলেন নোবেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্ত আইনে মামলার প্রস্তুতি নিচ্ছেন। ইথুন বাবু বলেন, আমার দীর্ঘ সংগীত ক্যারিয়ারে যে কথা কেউ কোনদিন বলতে পারেনি নোবেল আমাকে সেই কথা বলেছে। আমি নাকি চোর? আমার মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়েছে। ছেলে এমবিএ করছে। তিনি বলেন, শ্রোতা ভক্তসহ সারা দেশে সংগীত এবং সংগীতের বাইরে আমার অসংখ্য বন্ধু-শুভাকাঙক্ষী আছে। নোবেলের স্ট্যাটাসের কারণে সবার কাছে আমার সম্মানহানি হয়েছে। তাই আমি এর সুষ্ঠু বিচারের জন্য আইনের আশ্রয় নিয়েছি, থানায় জিডি করার পর এবার জজ কোর্টে মামলাটি করেছি। ইথুন বাবু আরও বলেন, একজন শিল্পী মাস্তান হতে পারে না। শিল্পীর মনোভাব কখনও এমন হয় না। নোবেল নিজেই তাকে শিল্পী নয়, ক্যাডার বলে আখ্যায়িত করছে। তার ভয়েস মেসেজটি সবার মাঝে আতংক ছড়াচ্ছে। সাংবাদিকদের সে তুলে নিয়ে যাবে, আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করবে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিপি২৪/ আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি