নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

শেখ আজিজুল হাকিম (পাভেল), জাককানইবি প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী জারমিন আক্তার জুই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে ত্রিশাল চরপাড়ায় অবস্থিত শেখ মঞ্জিল ছাত্রীবাসের দ্বিতীয় তলায় একটি কক্ষে জানালার গ্রিলের সাথে গলায় উড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহত শিক্ষার্থী জামালপুর সদরের বাগেরহাট গ্রামের জুলহাস হোসের মেয়ে।
জুই এর বান্ধবী শীলা সাদিয়া বাংলা প্রেসকে জানান, জারমিন আক্তার জুই আমাদের সাথে বৃহস্পতিবার বিকেল তিনটা পর্যন্ত বিভাগের ক্লাসে উপস্থিত ছিল। পরে ক্লাস শেষ করে ছাত্রীবাসে এসে কিভাবে কি হলো তা আমরা বলতে পারছি না। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি