৭ মে ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বইমেলার উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বইমেলার উদ্বোধন

শেখ আজিজুল হাকিম (পাভেল), জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির ১২০তম নজরুল জয়ন্তী এবং ১৫৮তম রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে প্রথমবারের মতো তিন দিনব্যাপী বইমেলা উৎসবের আয়োজন করা হয়েছে।

আজ ২ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় "গাহি সাম্যের গান" মুক্তমঞ্চ সংলগ্ন মাঠে নজরুল বই মেলার শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ বিশ্বজিৎ ঘোষ, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোঃ জালাল উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান সাকার মোস্তফা, দোলনচাঁপা হল প্রভোস্ট জান্নাতুল ফেরদৌস এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থী।

উদ্বোধন কালে উপাচার্য বলেন,প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী বইমেলার আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানাই। তিনি আরো বলেন বই হোক আমাদের নিত্য সঙ্গী সেই সাথে তিনি আরো প্রযুক্তি যেই পর্যায়ে যাক না কেন কিংবা মোবাইল ফোন, ইন্টারনেট পৃথিবীর সমস্ত তথ্য পাইনা কেন তবুও বইয়ের কোন কোন বিকল্প হতে পারে না।

আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এ বইমেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এ মেলায় সব ধরনের বই পাওয়া যাবে। মেলা চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।

বইমেলা উপলক্ষ্যে বুক রিভিউ এর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং তিন জনকে পুরস্কার প্রদান করা হবে।

আয়োজকদের তথ্য মতে, মেলায় বাংলা একাডেমি, নজরুল ইন্সটিটিউট, প্রথমা, অন্বেষা, ঐতিহ্য, ইউপিএল, কথাপ্রকাশ, অনন্যা, সময়, কাকলী, অনুপম, নন্দিতা, সমকালীন, পাদদেশ, ইশরিমিকরিসহ প্রায় ২০টির মতো প্রকাশনা সংস্থা অংশ নেবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি