নজরুল বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্র ফারুক এর উপর হামলা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শেখ আজিজুল হাকিম (পাভেল), জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের মেধাবী ছাত্র ফারুক এর উপর হামলা করে পপুলেশন সায়েন্সেসে বিভাগের ৬/৭ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার রাত ১০ টা সময় টিউশন শেষে মেসে ফেরার পথে রাস্তার মধ্যে আটকে রেখে বেপরোয়া ভাবে মারধর করে,ইট দিয়ে শরীরের অনেক জায়গায় গুরুতর ভাবে আঘাত করে।
এ সময় অজ্ঞাত অবস্থায়ই ফারুককে উদ্ধার করে পপুলেশন সায়েন্সেস বিভাগের একজন শিক্ষার্থী এবং সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের এম্বুলেন্স দিয়ে ময়মনসিংহ মেডিকেলে ইমারজেন্সিতে নিয়ে আসে তার বন্ধুরা ।ফারুক গুরুতর অবস্থায় থাকায় বিস্তারিত ঘটনা এখনো জানা যায়নি।
উল্লেখ্য,প্রশাসনের সাথে কথা বলে জানা যায়, হামলাকারীদের তদন্তের মাধ্যমে সনাক্ত করা হবে এবং আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি