নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ‘ডি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। শুক্রবার (১৬ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা।
‘ডি’ ইউনিটে মোট আটটি বিভাগ রয়েছে। এগুলো হলো- অর্থনীতি বিভাগ, লোকপ্রশাসন ও সরকার পরিচালনবিদ্যা বিভাগ, আইন ও বিচার বিভাগ, ফোকলোর বিভাগ, নৃবিজ্ঞান বিভাগ, পপুলেশন সায়েন্স বিভাগ, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ এবং সমাজবিজ্ঞান বিভাগ।
সর্বোচ্চ নম্বরের ভিক্তিতে উক্ত বিভাগের ১ম, ২য় এবং ৩য় শিফট এর মেধা তালিকা প্রকাশিত হয়েছে। ভর্তি পরীক্ষার ফলাফলসহ এ সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.jkkniu.edu.bd) এ পাওয়া যাবে।
বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি