৮ মে ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্দোলন উপেক্ষা করে ভিত্তি প্রস্তর স্থাপন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্দোলন উপেক্ষা করে ভিত্তি প্রস্তর স্থাপন

শেখ আজিজুল হাকিম (পাভেল), জাককানইবি প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ৩টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

সোমবার (১৪অক্টোবর) সকাল ১১টায় প্রকল্পের উদ্বোধন করতে গেলে শুরুতেই শিক্ষার্থীদের বাঁধার মুখে পড়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন । শিক্ষার্থীদের সাথে কথা বলে বুঝাতে ব্যর্থ হয়ে এক পর্যায়ে শিক্ষার্থীদের ছাড়াই শিক্ষক,কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের নিয়েই ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় ।

ভিত্তি প্রস্তর স্থাপনে উপাচার্যের উদ্বোধন ঘোষণার পর দোয়া ও মিলাদে অংশ নেয় নি শিক্ষার্থীরা। দোয়া ও মিলাদ শেষে দ্রুত স্থান ত্যাগ করেন উপাচার্য সহ প্রশাসনিক কর্মকর্তাগণ। এসময় আরো উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক জালাল উদ্দিন,প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান,রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর,পরিকল্পনা দপ্তর প্রধান মোঃ হাফিজুর রহমান, দুই অনুষদ ডীন,ছাত্র উপদেষ্টা সহ দুই হল প্রভোস্ট,ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক ।

আন্দোলনরত শিক্ষার্থীরা শ্লোগান দিতে থাকে এবং তাদের বক্তবে গ্রীন ক্যাম্পাস সভাপতি আশরাফ শুভ বলেন –আমরা এই ভিত্তি প্রস্তর স্থাপন মানিনা। একতরফা ভাবে এই সিদ্ধান্ত নিতে পারে না প্রশাসন। আমাদের প্রস্তাবনা অনুযায়ী পুরো পুকুর রক্ষা না হলে এই কাজ আমরা হতে দিবো না।

আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির সভাপতি হাসিব ইসলাম বলেন- শিক্ষার্থীদের কথা ,পরিবেশের কথা চিন্তা না করে পরিবেশ বিরোধী এই পরিকল্পনা বাস্তবায়ন করতে দিবো না।

এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন- আমাদের উন্নয় প্রয়োজন । এ বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ খোলা হবে তাঁর জন্যে আমাদের ভবন দরকার তাই আমাদের সহায়তা করুন। গাছ রক্ষা পাবে সেই সাথে পুকুরের বেশির ভাগ রেখেই কাজ করা হবে ।

উল্লেখ্য উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে ১০তলা একাডেমিক ভবন,অতিথি ভবন ও সাবস্টেশন ভবন নির্মান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি