৭ মে ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে কাভার্ডভ্যান, ঘুমন্ত মা-মেয়ে নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে কাভার্ডভ্যান, ঘুমন্ত মা-মেয়ে নিহত
বাংলাপ্রেস ডেস্ক: টাঙ্গাইলের ধনবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান বসতবাড়িতে ঢুকে ঘুমিয়ে থাকা মা ও মেয়ে নিহত হয়েছে। এতে আহত হয়েছেন বাবা গণেশ চন্দ্র রবি দাস। তাকে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার নল্লা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার নল্লা এলাকার গণেশ চন্দ্র রবি দাসের স্ত্রী ফুল রানী দাস ও মেয়ে রাধীকা রানী দাস। ধনবাড়ী থানা ওসি এম জসিম উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি পণ্যবাহী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নল্লা এলাকার গণেশ চন্দ্র রবি দাসের বাড়িতে ঢুকে পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় থাকা মা ও মেয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় বাবা গুরুতর আহত হন। তিনি আরো জানান, আহত গণেশকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি