১৬ আগস্ট ২০২৬

নিয়োগের একমাস না হতেই আরও এক সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১১:০৮ পিএম
নিয়োগের একমাস না হতেই আরও এক সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

 

বাংলাপ্রেস ডেস্ক: সম্প্রতি নিয়োগপ্রাপ্ত সহকারী অ্যাটর্নি জেনারেল নুরুল করীম পদত্যাগ করেছেন।

রোববার (১৬ আগস্ট) বিকালে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর লেখা পদত্যাগপত্রটি  অ্যাটর্নি জেনারেলের কাছে জমা দেন।

পদত্যাগপত্রে নুরুল করীম জানান, ২০২৬ সালের ৩০ জুলাই তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। সেসময় থেকে তিনি তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। তবে ব্যক্তিগত কারণে এখন আর দায়িত্ব পালন সম্ভব নয় বলে পদত্যাগ করছেন।

এর আগে গত ৩০ জুলাই রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার জন্য ৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) নিয়োগ দেয় সরকার। তাদের একজন ছিলেন নুরুল করীম। এই নিয়োগের ১৮ দিনের মাথায় তিনি আজ পদত্যাগপত্র দিলেন।

এর আগে নিয়োগের চার দিনের মাথায় ‘ব্যক্তিগত’ কারণে দায়িত্ব পালনে অপারগতার কথা উল্লেখ করে গত ৩ আগস্ট মো. মাহফুজুর রহমান নামের এক সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগপত্র দেন।
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!


আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি