৬ মে ২০২৬

নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে মাইক্রোর ওপর বাস, নিহত ৬

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে মাইক্রোর ওপর বাস, নিহত ৬
বাংলাপ্রেস ডেস্ক: টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর কাছে একতা প‌রিবহ‌নের এক‌টি বাস নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে রাস্তার অন্য পাশের লেনে থাকা মাইক্রোবাসের ওপর পড়েছে। এতে ‌নিহত হয়ে‌ছেন ছয়জন। আহত হ‌য়েছেন অন্তত ৩৫ জন। বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশ‌নের কা‌ছে বৃহস্প‌তিবার (৬ অক্টোবর) দুপুর সা‌ড়ে ১২টার‌ দি‌কে এ দুর্ঘটনা ঘ‌টে। তাৎক্ষ‌ণিকভাবে হতাহ‌তদের নাম-প‌রিচয় পাওয়া যায়‌নি। বঙ্গবন্ধু সেতু কর্তৃপ‌ক্ষের সহকা‌রী সি‌কিউ‌রি‌টি অ্যান্ড সেফ‌টি ম‌্যা‌নেজার মো. র‌ফিকুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা একতা প‌রিবহ‌নের এক‌টি বাস বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পরই ব্রেক ফেল ক‌রে। এতে বাস‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে ঢাকাগামী লেন থে‌কে উত্তরবঙ্গগামী লে‌নে উল্টে গি‌য়ে এক‌টি মাইক্রোবা‌সের ওপর উঠে প‌ড়ে। এতে ঘটনাস্থ‌লেই ছয়জ‌নের মৃত‌্যু হ‌য়ে‌ছে। মো. র‌ফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চল‌ছে। আহত‌দের বি‌ভিন্ন ক্লি‌নিকসহ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়েছে। ’ নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি। স্থানীয়রা জানান, ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপূর্ব পার গোলচত্বর এলাকায় ঢাকামুখী একতা পরিবহনের বাস ও উত্তরবঙ্গগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়। এ সময় আহত হন অন্তত ৪১ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও এক যাত্রীর মৃত্যু হয়। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি