নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে কাভার্ডভ্যান, শিশুসহ নিহত ৫
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: যশোরের মণিরামপুর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলার বেগারীতলায় এই দুর্ঘটনা ঘটে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি।
মণিরামপুর ফায়ার স্টেশনের অফিসার প্রণব কুমার বিশ্বাস জানান, সাড়ে ৭টার দিকে এক বাবা নাশতা করার জন্য তার ছেলেকে নিয়ে হোটেলে ঢুকতে সড়কে ওঠেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিয়ে সড়কের পাশের হোটেলে ঢুকে পড়ে। সেখানে আরও তিনজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। চালককে পাওয়া যায়নি। লাশ উদ্ধার করা হয়েছে।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি