৫ মে ২০২৬

নিউইয়র্কে ভারতীয় রেস্তরাঁ খুললেন প্রিয়াঙ্কা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিউইয়র্কে ভারতীয় রেস্তরাঁ খুললেন প্রিয়াঙ্কা

বাংলাপ্রেস ডেস্ক: আমেরিকার গায়ক নিক জোনাসের সঙ্গে বিয়ের পর বেশির ভাগ সময়ে আমেরিকাতেই থাকেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। কেবল শ্যুটিং থাকলে দেশে ফেরেন তিনি। সম্প্রতি ‘ম্যাট্রিক্স ৪’ ছবির শ্যুটিংয়ের জন্য বিদেশেই থাকতে হয়েছে বেশি। আর এরই মাঝে সুখবর দিলেন বলিউডের ‘দেশি গার্ল’। সূত্রঃ আনন্দ বাজার।

নিউইয়র্কে ভারতীয় রেস্তরাঁ খুললেন তিনি। নাম দিলেন ‘সোনা’। টুইট করে সে কথা জানালেন অনুরাগীদের। ২০১৯ সালের কিছু ছবিও পোস্ট করলেন তারই সঙ্গে। পুরনো সেই ছবিতে দেখা গেল, নিক ও প্রিয়ঙ্কা পুজো করছেন সেখানে। শনিবার সেই জায়গাতেই উদ্বোধন হল ‘সোনা’-র।

প্রিয়ঙ্কার ক্যাপশনে জানা গেল, ভারতের মতোই বৈচিত্রপূর্ণ হবে তাঁদের মেনু। অভিনেত্রী লিখলেন, ‘দেশের প্রতি ভালবাসা জানিয়েছি এই রেস্তরাঁর মধ্যে দিয়ে। যে আস্বাদ পেতে পেতে বড় হয়েছি, তারই প্রতিরূপ গড়ে তোলার প্রয়াস’। একই সঙ্গে ভারতীয় রাঁধুনি হরি নায়েককে ধন্যবাদ জানালেন। তাঁর দক্ষতা সম্পর্কে অবগত করলেন নেটাগরিকদের। ‘সোনা’-র ডিজাইনার মেলিসা বাওয়ারসকেও ধন্যবাদ জানালেন অভিনেত্রী।

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি