৪ মে ২০২৬

নিউইয়র্কে নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙ্গে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিউইয়র্কে নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙ্গে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি ভবনের নির্মাণ কাজের সময় দেয়াল ভেঙ্গে পড়ে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মৃত্যু ঘটেছে। স্থানীয় সময় সোমবার দুপুরে (২৮ ডিসেম্বর) নিউ ইয়র্কের ব্রুকলিনে এ ঘটনাটি ঘটে। নিহত বাংলাদেশি শ্রমিকের নাম জসিম উদ্দিন। এ ঘটনায় আশরাফুল হাসান নামে আরও এক বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তাকে নিকটস্থ এনওয়াইইউ ল্যাঙ্গন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভবনের নির্মাণ শ্রমিকদের সুত্রে জানা যায়, ব্রুকলিনের ৪ ও ৫ এভিনিউ এবং ৪২ ষ্ট্রীটের সানসেড পার্কের ৪৫০ নম্বর বাড়ির পিছনের বেসমেন্টে একটি প্রাইভেট কনস্ট্রাকশন কোম্পানী কাজ করছিল জসীম ও আশরাফুলসহ কয়েকজন শ্রমিক। আনুমানিক দুপুর ২টায় সময়ে ইটের দেয়াল ভেঙ্গে পড়লে চাপা পড়েন তারা দু'জন। এতে ঘটনাস্থলেই জসিম মিয়া ( ৪১) এর মৃত্যু ঘটে। গুরুতর আহত আশরাফুলকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। জসিমের দেশের বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ভানুয়াই গ্রামে। কীভাবে দেয়াল ভেঙ্গে পড়ে এ দুর্ঘটনাটি ঘটেছে তা তদন্ত করছে স্থানীয় পুলিশ। জসিম মিয়া ১০/ ১১ বছর আগে যুক্তরাষ্ট্রে এসে নিউইর্য়কে বসবাস করছেন বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি