নিউইয়র্কে মঞ্চ মাতালেন সানী-মৌসুমী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

বিনোদন ডেস্ক: দর্শকপ্রিয় তারকা জুটি ওমর সানী ও মৌসুমী সম্প্রতি নিউইয়র্কে অবস্থান করছেন। গত ১৪ই জুন নিউইয়র্কের কুইন্স প্যালেসে বাংলাদেশ কালচারাল ফেস্টিভ্যালে পারফর্ম করেন তারা। স্থানীয় সূত্রে জানা যায়, জমকালো এই অনুষ্ঠানে মঞ্চ মাতান শোবিজের দুই জনপ্রিয় মুখ ওমর সানী ও মৌসুমী। এটি একটি চ্যারিটি শো ছিল। পছন্দের তারকাদের কাছে পেয়ে তাই সকলের ছিল অন্য রকম উচ্ছ্বাস।
এই অনুষ্ঠানে আরো অংশ নেন তারিন, রিজিয়া পারভীন, টনি ডায়েস, প্রিয়া ডায়েস, খন্দকার ইসমাইল, তানভীর তারেকসহ অনেকে। উল্লেখ্য, ওমর সানী ও মৌসুমী অভিনীত ‘নোলক’ ছবিটি বড়পর্দায় এবারের ঈদে মুক্তি পায়। সাকিব সনেট পরিচালিত এ ছবিতে শাকিব খান ও ববিকে দর্শকরা মূল ভূমিকায় দেখলেও ওমর সানী ও মৌসুমীর চরিত্রটি বেশ উপভোগ করেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিনোদন
বিজয়কে দেখে মুগ্ধ সামান্থা, ‘শুধু পর্দার নায়ক নন, পরিবর্তনেরও নেতা’
২৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বিনোদন
সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী নীলার ছবি ফাঁসের অভিযোগ, নেটদুনিয়ায় তোলপাড়
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি