৪ মে ২০২৬

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ভার্চুয়াল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ভার্চুয়াল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ভার্চুয়াল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবং কুইন্স পাবলিক লাইব্রেরী’র যৌথ উদ্যোগে আগামী ২২ ফেব্রুয়ারি ২০২১ রোজ সোমবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ভার্চুয়ালী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উদযাপিত হবে। ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং অমর একুশের চেতনা নিউইয়র্কের মূলধারায় সুপরিচিত করার প্রয়াসে বাংলাসহ বিশ্বের বিভিন্ন দেশের নিজস্ব ভাষা ও সংস্কৃতির সম্মিলনে এই আন্তর্জাতিক ভার্চুয়াল অনুস্ঠানটির আয়োজন করা হয়েছে বলে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক ও কুইন্স পাবলিক লাইব্রেরী যৌথভাবে ২০১৯ সাল থেকে প্রতিবছর বিভিন্ন ভাষা ও সংস্কৃতির প্রবাসী/কমিউনিটির সদস্যবৃন্দ এবং কুইন্স এর নির্বাচিত কিছু জনপ্রতিনিধিদের অংশগ্রহণে এ দিবসটি পালন করে আসছে, যা কুইন্স এর মূলধারায় ইতোমধ্যে ব্যাপকভাবে সাড়া জাগিয়েছে। বিশ্বব্যাপী করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবের কারণে এ বছরে দিবসটি ভার্চুয়ালী উদযাপনের সিদ্ধান্ত হয়েছে। এবারের ভার্চুয়াল অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন,এমপি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম,এমপি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ও সাবেক মুখ্যসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, যুক্তরাষ্ট্রের কংগ্রেসওমেন গ্রেস মেং, কুইন্স বোরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ডস, নিউইয়র্ক স্টেট সিনেটর জন সি. ল্যু, বাংলাদেশি-আমেরিকান জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান, এ্যাসেম্বলীওমেন ক্যাটালিনা ক্রুজ, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমাসহ ১০টি দেশের রাষ্ট্রদূত/কনসাল জেনারেল এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ এ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। এছাড়াও পৃথিবীর সকল ভাষাকে সম্মান জানাতে এ অনুষ্ঠানে বাংলা ভাষাসহ অন্যান্য বিদেশি ভাষার সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা এবং কুইন্স পাবলিক লাইব্রেরীর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডেনিস এম. ওয়ালকট এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিতব্য অমর একুশের এই গুরুত্বপূর্ণ ভার্চুয়াল অনুষ্ঠানটিতে পৃথিবীর যে কোন স্থান হতে যোগদান করা যাবে এবং ২২ ফেব্রুয়ারি ২০২১ রোজ সোমবার দুপুর ১২টা থেকে ১টা সরাসরি https://www.facebook.com/QPLNYC) লিঙ্কের মাধ্যমে দেখা যাবে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি