নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে চার বাংলাদেশির ভরাডুবি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি ডিস্ট্রিক্ট-২৪ সিটি কাউন্সিল নির্বাচনে চার বাংলাদেশির ভরাডুবি হয়েছে। এ নির্বাচনে বিপুল ভোটে পরাজিত বাংলাদেশিরা প্রার্থীরা হলেন মৌমিতা আহমেদ, সোমা এস সাঈদ, দিলিপ নাথ ও মুজিব ইউ রহমান।নির্বাচনে ১টি পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বি করেন। এদের মধ্যে ৪ জন বাংলাদেশি, ২ জন ভারতীয় ও ২ জন মার্কিনী।
স্থানীয় সময় মঙ্গবার (২ ফেব্রুয়ারি) দিনব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সিটি ডিস্ট্রিক্ট-২৪ এর কাউন্সিলর হিসেবে জেমস এফ জিনারিওকে বিজয়ী ঘোষনা করা হয়। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৩ হাজার ৩০৬টি।
মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ৫ হাজার ৫ শত ৩৩ টি। এর মধ্যে জেমস এফ জিনারিও পেয়েছেন ৩ হাজার ৩০৬ ভোট, মৌমিতা আহমেদ পেয়েছেন ৮শত ৬২ ভোট, সোমা এস সাঈদ ৪ শত ৭৫ ভোট, দীপ্তি শর্মা পেয়েছেন ২ শত ৭৪ ভোট, দিলিপ নাথ ২ শত ৪০ ভোট, নীতা জাইন পেয়েছেন ১ শত ৭২ ভো্ মুজিব ইউ রহমান পেয়েছেন ১ শত ২৩ ভোট এবং মাইকেল আর্ল ব্রাউন পেয়েছেন ৭৪ ভোট।
মোটা অংকের ম্যাচিং ফান্ড পাবার আশায় যুক্তরাষ্ট্রর বিভিন্ন অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিরা সিটি কাউন্সিল ও অন্যান্য নির্বাচনে অংশ নিয়ে থাকেন বলে অভিযোগ রয়েছে। ম্যাচিং ফান্ডের শতকরা ২০ ভাগ অর্থ তারা নির্বাচনী কাজে ব্যয় করেন আর বাকি শতকরা ৮০ ভাগ অর্থই পকেটস্থ করে থাকেন। প্রকৃতপক্ষে দেশ ও প্রবাসীদের কল্যাণের কথা ভেবে কেউ এ ধরনের নির্বাচনে অংশ গ্রহণ করেন না বলে সচেতন প্রবাসীরা জানিয়েছেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি