নিউজিল্যান্ডের মসজিদে হামলাকারীর ছবি প্রকাশ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে যে ব্যক্তি হামলা চালিয়ে কমপক্ষে ২৭ জন ব্যক্তিকে হত্যা করেছেন তার ছবি প্রকাশ্যে এসেছে। নিউজিল্যান্ডের স্থানীয় সময় শুক্রবার দুপুরে ওই মসজিদে হামলা চালান তিনি। হামলাকারী অস্টেলিয়ার খ্রিস্টান নাগরিক বলে ধারণা করা হচ্ছে।
বন্দুক নিয়ে মসজিদে প্রবেশ করে ওই ব্যক্তি মুহুর্মুহু গুলি চালাতে শুরু করেন। এতে তিন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। মসজিদের হামলার এ ঘটনায় একটি ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি হামলাকারী নিজেই করেছেন বলে ধারণা করা হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মসজিদের বিভিন্ন প্রান্তে মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এক কোনায় প্রায় ১৫টি মৃতদেহ স্তূপ হয়ে রয়েছে। হামলাকারী তাদের কাছে গিয়ে মৃতদেহের ওপর মুহুর্মুহ গুলি চালাচ্ছেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি