৬ মে ২০২৬

নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলায় প্রধানমন্ত্রীর শোক ও নিন্দা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলায় প্রধানমন্ত্রীর শোক ও নিন্দা

বাংলাপ্রেস ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে গুলিবর্ষণে ৪৯ জন নিহত হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও নিন্দা জানিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের কাছে পাঠানো এক বার্তায় শোক ও নিন্দা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী অফিসের প্রেস উইং থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হামলায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান।

শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে আল নূর নামের মসজিদে ওই হামলা হয়। আল নূর ছাড়াও হামলা হয়েছে ক্রাইস্টচার্চের আরেকটি মসজিদেও। এতে সব মিলিয়ে ৪৯ জন নিহত হয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। এ হামলায় অল্পের জন্য রক্ষা পায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়ড়ারা। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেছেন, এটি নিউজিল্যান্ডের ইতিহাসের কলঙ্কময় দিনগুলোর একটি।

দেশটির পুলিশ কমিশনার মাইক পুশ বলেছেন, এই ঘটনায় চারজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এরমধ্যে একজন নারী রয়েছে। তবে আরো একজন বন্দুকধারী `সক্রিয়` থাকতে পারে বলে সতর্ক করেছে পুলিশ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি