৫ মে ২০২৬

নিউইয়র্কের আদালতে মাদুরোর বিরুদ্ধে অভিযোগ গঠন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ জানুয়ারী ২০২৬, ০৯:২৫ এএম
নিউইয়র্কের আদালতে মাদুরোর বিরুদ্ধে অভিযোগ গঠন

 

বাংলাপ্রেস ডেস্ক: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে নিউইয়র্কের সাউথ ডিস্ট্রিক্টে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি।

তিনি জানিয়েছেন, মাদুরোর বিরুদ্ধে ‘মাদক-সন্ত্রাসবাদ, কোকেন আমদানি, মেশিনগান ও ধ্বংসাত্মক ডিভাইস রাখা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক ডিভাইস রাখার ষড়যন্ত্রের’ অভিযোগ আনা হয়েছে।

‘তারা শিগগিরই আমেরিকার মাটিতে, আমেরিকান আদালতে, আমেরিকান ন্যায়বিচারের মুখোমুখি হবেন’ বলেন বন্ডি।

তবে তার স্ত্রীর বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে সেটি নিয়ে কিছু বলেননি মি. বন্ডি।

তিনি বলেন, ‘আমাদের সাহসী সেনাবাহিনীকে ধন্যবাদ, যারা এই দুই অভিযুক্ত আন্তর্জাতিক মাদক পাচারকারীকে ধরার জন্য অবিশ্বাস্য এবং অত্যন্ত সফল অভিযান পরিচালনা করেছে।’

এদিকে, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত এবং আহতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো।

শহরের একাধিক স্থানে চালানো এই হামলায় বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। মি পাদ্রিনো জানিয়েছেন, বিদেশি সেনাবাহিনীর উপস্থিতি ভেনেজুয়েলা "প্রতিরোধ" করবে।

গভীর রাতে যুক্তরাষ্ট্রের চালানো এই হামলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এটি এখনও নিশ্চিত করেনি ভেনেজুয়েলা সরকার।

এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে 'আটকের' খবর জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সূত্র: বিবিসি

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি