নিউইয়র্কে প্রথম বাংলাদেশি হয়ে সেরাদের তালিকায় আরজে তাজ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিনোদন ডেস্ক: প্রতিবছরের মতো এবারো নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড। এবারের ‘নিউইয়র্ক ফেস্টিভ্যাল রেডিও অ্যাওয়ার্ড-২০১৯’-এ প্রথমবারের মতো বাংলাদেশ থেকে রেডিও স্পাইস এফএম তিনটি ক্যাটাগরিতে মনোনিত হয়েছে। আর প্রতিষ্ঠানটির সিইও তাসনিম বর্ষা ইসলাম (আরজে তাজ) প্রথম বাংলাদেশি হিসেবে সেরা ডিজিটাল রেডিও ব্যক্তিত্ব হিসেবে মনোনিত হলেন। নিউইয়র্কে আগামী ২৪ জুন জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে নিউইয়র্ক ফেস্টিভাল রেডিও অ্যাওয়ার্ড-২০১৯। সেখানেই মনোনিতদের হাতে তুলে দেয়া হবে সেরাদের পুরস্কার।
এখানে মনোনিত হয়ে আরজে তাজ বলেন, ‘নিউইয়র্ক ফেস্টিভ্যাল রেডিও অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়ে আমি অনেক খুশি। প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে এই অঙ্গনে কিছু যুক্ত করতে পারলে খুব ভালো লাগবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিনোদন
বিজয়কে দেখে মুগ্ধ সামান্থা, ‘শুধু পর্দার নায়ক নন, পরিবর্তনেরও নেতা’
২৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বিনোদন
সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী নীলার ছবি ফাঁসের অভিযোগ, নেটদুনিয়ায় তোলপাড়
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি