৫ মে ২০২৬

নিউ ইয়র্কের টাইম স্কয়ারে 'বঙ্গবন্ধু'র ছবি প্রদর্শনী শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিউ ইয়র্কের টাইম স্কয়ারে 'বঙ্গবন্ধু'র ছবি প্রদর্শনী শুরু
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের সময় রবিবার (১৫ আগষ্ট)মধ্যরাত ১২টা ১ মিনিট থেকে নিউ ইয়র্কের টাইম স্কয়ারের বিলবোর্ডে শুরু হয়েছে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি প্রদর্শনী। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমাসহ যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের কয়েকশত নেতাকর্মি সেখানে উপস্থিত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্লভ কিছু ছবির প্রথম প্রহরের প্রদর্শনী উপভোগ করেন এবং এই প্রদর্শনীর উদ্যোগক্তা নিউ ইয়র্কের ‘এনওয়াই ড্রিমস প্রোডাকশন’। শনিবার রাত ১১টা দিকে দলে দলে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নেতাকর্মিরা নিউ ইয়র্কের টাইম স্কয়ারে জড়ো হতে থাকেন। ১২টা ১ মিনিট থেকে ছবির প্রদর্শনী শুরু হয়। নিউ ইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ছুটে আসা কয়েকশত আওয়ামীলীগের নেতাকর্মিরা সেখানে জড়ো হয়ে নানা শ্লোগান দেন। এ সময় যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমাসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারিরাও উপস্থিত ছিলেন। ঢাকা থেকে ভিডিও বার্তা দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সেখানে সংক্ষিপ্ত আলোচনায় যোগ দেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম সহিদুল ইসলাম, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. সিদ্দিকুর রহমানসহ অনেকে। এ আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন এনওয়াই ড্রিমস প্রোডাকশনের সিইও ফাহিম ফিরোজ। ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘বঙ্গবন্ধু সারাজীবন মানুষের জন্য সংগ্রাম করেছেন। মানুষের অধিকার আদায়ের জন্য জীবন বিসর্জন দিয়েছেন। তিনি আমাদের স্বাধীন ও সার্বভৌম দেশ দিয়েছেন। সেই সঙ্গে আমাদের একটা স্বপ্ন দিয়েছেন। সেই স্বপ্ন হচ্ছে, সোনার বাংলার স্বপ্ন। আমরা বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে সেই সোনার বাংলা অর্জনের জন্য কাজ করে যাচ্ছি।’ সকল প্রবাসীকে বাংলাদেশের উন্নয়নে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। টাইমস স্কয়ারের বিলবোর্ডে বঙ্গবন্ধুকে তুলে ধরার এ উদ্যোগ ‘অসাধারণ’ বলে মন্তব‌্য করেন পররাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রদূত এম সহিদুল ইসলাম বলেন, ‘শোকের মাসে আমরা কখনোই কোনো আনন্দ আয়োজন করি না। তবে, আজকের অনুষ্ঠানে এসে আমার গর্বের অনুভূতি হচ্ছে। কারণ, টাইমস স্কয়ারের বিখ্যাত বিলবোর্ডটিতে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর এই প্রদর্শনীর মাধ্যমে পরবর্তী প্রজন্ম যেমন বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারছে, তেমনই বিশ্ববাসীও দেখছে।’ রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, ‘সারা পৃথিবী থেকে অসংখ্য পর্যটক এই টাইমস স্কয়ারে আসেন। এই গভীর রাতেও অসংখ্য মানুষ আছেন। এই আয়োজনের মাধ্যমে বঙ্গবন্ধু শব্দটা তাদের মাঝে গভীরভাবে ছড়িয়ে যাবে। সেই সঙ্গে তারা জাতির পিতার নৃশংস হত্যাকাণ্ড সম্পর্কেও জানতে পারবে।’ নিউইয়র্কের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা বলেন, ‘এই মাহেন্দ্রক্ষণটি ভাষায় প্রকাশ করার মতো না। জাতির পিতাকে টাইমস স্কয়ারের বিলবোর্ডে এমন উপস্থাপন বলছে, তিনি বিশ্ববন্ধুও। আমার বিনীত অনুরোধ থাকবে, প্রবাসীরা এভাবেই বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সঠিক ইতিহাস বিশ্বের সামনে যেন তুলে ধরেন।’ উদ্যোক্তা প্রতিষ্ঠানের সিইও ফাহিম ফিরোজ বলেন, ‘উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এবং স্বাধীনতার ৫০ বছরে জাতির পিতাকে বিশ্ব দরবারে তুলে ধরব। সে উদ্দেশ্য পূরণ হওয়ায় মনের মধ্যে গভীর ভালোলাগা তৈরি হয়েছে।’ বঙ্গবন্ধুর প্রতি গভীর ভালোবাসা থেকেই তিনি এমন আয়োজন করেছেন বলে জানান। প্রবাসীরা বলছেন, বিশ্ব দরবারে বঙ্গবন্ধুকে তুলে ধরার এই আয়োজনের প্রভাব হবে সুদূরপ্রসারী। এ সময় টাইমস স্কয়ারে উপস্থিত অন্যান্য দেশের পর্যটকদেরও থমকে দাঁড়াতে দেখা গেছে। তাদের মধ্যে অনেকে এসে আয়োজন সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন। অনেকে বঙ্গবন্ধু সম্পর্কে আরও জানতে উৎসাহিত হয়েছেন। সেখানে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্লভ ছবির এ প্রদর্শনী রবিবার ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। এতে ২৪ ঘন্টায় প্রতি ২ মিনিটে ১৫ সেকেন্ড করে বঙ্গবন্ধু’র ছবি প্রদর্শন হচ্ছে। এর মোট ব্যাপ্তিকাল হবে ৩ ঘন্টা এবং প্রদর্শিত হবে মোট ৭২০ বার। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমাসহ যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নেতাকর্মিরা এনওয়াই ড্রিমস প্রোডাকশন-এর এ মহতী উদ্যোগকে অভিনন্দন জানিয়ে এর কর্ণধার ফাহিম ফিরোজকে ধন্যবাদ জানান। এনওয়াই ড্রিমস প্রোডাকশন এর কর্ণধার ফাহিম ফিরোজ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ঐতিহাসিক টাইমস স্কয়ারের বিলবোর্ডে বঙ্গবন্ধু’র ছবি প্রদর্শনের উদ্যোগটি তার সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ। এর সাথে কোন রাজনৈতিক সম্পৃক্ততা নেই। তিনি বলেন, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্লভ ছবির এ প্রদর্শনীর প্রাথমিক উদ্যোগ গ্রহন করেছিলেন। আমাদের এ উদ্যোগকে সফল করার পেছনে যারা সহযোগিতা করেছেন তাদেরকে তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানান। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি