নিউ ইয়র্কের আদালতে গড়াল বাংলাদেশ সোসাইটির নির্বাচন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির আসন্ন ১৪ নভেম্বর রবিবার অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিতের আদেশ চেয়ে আবারো আদালতের শরনাপন্ন হয়েছেন সোসাইটির সাবেক সদস্য নিউ ইয়র্ক প্রবাসী ওসমান চৌধুরী। দু'বছর মেয়াদী কমিটির চলতি নির্বাচন ঘোষনার আগে নির্দিষ্ট সদস্য ফি দিয়ে কেউই সদস্যপদ নবায়ন করেননি এবং এমনকি ভোটার তালিকা হালনাগাদ না করার ফলে সোসাইটির প্রচুর আর্থিক ক্ষতি সাধিত হয়েছে মর্মে তিনি নির্বাচন স্থগিতের আদেশ চেয়েছেন আদালতে। শুক্রবার ১২ নভেম্বর দুপুরে শুনানির দিন ধার্য্য করেন আদালত।
ওসমান চৌধুরী জানান, আদালতের নিয়ম অনুযায়ী স্থগিত আদেশ প্রদানের আগে বিবাদীদের নোটিশ দিয়ে অবহিত করতে হয়। তিনি সে নিয়ম মেনেই তাদেরকে আদালতের মাধ্যমে অবহিত করেছেন। শুক্রবার (১২ নভেম্বর) জামাইকার কুইন্স কাউন্টির সুপ্রিম কোর্টে দুপুর ১২:২০ মিনিটে শুনানি অনুষ্ঠিত হবে। ইচ্ছা হলে যথাসময়ে বিবাদীরাও আদালতে উপস্থিত হয়ে তাদের যুক্তিযুক্ত মতামত প্রদান করতে পারবেন বলে জানান ওসমান।
আরও পড়ুন: বিতর্কিত ইসি’র অধীনে সুষ্ঠ হবে না বাংলাদেশ সোসাইটির নির্বাচন
তিনি ২০১৮ সালেও নির্বাচনে অংশ নিতে না পারার কারণে তার অধিকার ফিরে পেতে এবং তাকে বঞ্চিত করা হয়েছে এমন অভিযোগ এনে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে একটি মামলা দায়ের করেছিলেন কিন্তু বিজ্ঞ বিচারক তা আমলে নেয়নি। তিনি আগের মামলাটিকে পুরুজ্জীবিত করেছেন। যার ইনডেস্ক নম্বর ৭৮৫০/২০১৮। এ বিষয়টি জানিয়ে বাংলাদেশ সোসাইটি, নির্বাচন কমিশন, সাবেক (প্রয়াত) সভাপতি কামাল আহমেদ এবং এবারের নির্বাচনে অংশ গ্রহণকারী রব-রুহুল পরিষদের আব্দুর রব মিয়া, রুহুল আমীন সিদ্দিকী, নয়ন-আলী পরিষদের কাজী আশরাফ হোসেন (নয়ন), মোহাম্মদ আলী এবং জয়নাল আবেদীনকে নোটিশ করেছেন ১০ নভেম্বর বুধবার।
আরও পড়ুন: নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে পক্ষপাতিত্ব ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নির্বাচনের ঠিক চারদিন আগে ওসমান চৌধুরী এহেন সিদ্ধান্তের ফলে সোসাইটির নির্বাচন আবারও স্থগিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনি ওসমান চৌধুরী নিজেও আশাবাদী যে তিনি বিচারককে সঠিকভাবে বিষয়টি বোঝাতে পারলে জরুরি ভিত্তিতে নির্বাচন স্থগিতের আদেশ দিতে পারেন। শুক্রবার তিনি যদি সুপ্রিম কোর্টে অর্ডার টু শোকজ পিটিশন দাখিল করেন এবং তার পিটিশন বিষয়ে শুনানি হয়, তাহলে শুক্রবার শুনানির পর এ ব্যাপারে আদালত সিদ্ধান্ত দেবেন। আদালত যদি নিষেধাজ্ঞা দেন, তাহলে নির্বাচন আবারও স্থগিত থাকবে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি