নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র আ.লীগের জেলহত্যা দিবস উদযাপন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জেলহত্যা দিবস উদযাপন পালন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ। স্থানীয় সময় রবিবার (৭ নভেম্বর) নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে অনুষ্ঠিত জেল হত্যা দিবসের আলোচনা সভায় জাতীয় চার নেতার নামে মেগা প্রকল্পের নামকরণের দাবি ও পাঠ্যপুস্তকে তাদের বিরত্বগাঁথা অন্তর্ভূক্তির দাবী জানানো হয়। বঙ্গবন্ধুর অবর্তমানে মুক্তিযুদ্ধের ৯ মাস সফল নেতৃত্ব দিয়ে এবং ১৫ই আগস্টের বিয়োগান্তক ঘটনার পর খুনীদের সাথে কোনরূপ সহযোগীতা না করার কারণে জেলের প্রকোষ্ঠে তারা আত্মাহুতি দেন বীরের বেশে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ড. প্রদীপ রন্জন কর এবং পরিচালনা করেন ফরিদ আলম।
সভার শুরুতে ৭৫ এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যবৃন্দ, ৩রা নভেম্বর জেলখানায় নিহত জাতীয় ৪ নেতা, ৭ই নভেম্বরের বীর সেনানী খুনী মোশতাকচক্র সরকারকে উৎখাতকারী খালেদ মোশাররফ, হুদা, হায়দার, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি এবং বীর মুক্তিযাদ্ধা ড.মহসিন আলীর রোগমুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা ইসমাঈল হোসেন।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন ৭৫-এর ১৫ই আগস্ট, ৩রা নভেম্বর, ৭ই নভেম্বর এবং ২১শে আগস্টের কূশিলবরা ৭১এর সেই একই পরাজিত শক্তি। পাকিস্তানি প্রেতাত্মারা তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে একের পর এক আঘাত করে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী নেতাদের হত্যা করে নেতৃত্বশূন্য করার প্রয়াস চালাচ্ছে।বক্তারা অবিলম্বে একটি ফ্যাক্ট ফাইন্ডিং তদন্ত কমিশন গঠন করে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করণ এবং বিশেষ ট্রাইবুনালে বিচার ও মৃত ঘাতকদেরও মরনোত্তর শাস্তির দাবী করা হয়।
৭ই নভেম্বর কূচক্রী জিয়া-শওকতের নির্দেশে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, কর্ণেল হুদা ও কর্ণেল হায়দারকে হত্যাকারী মেজর জলিল, মেজর আসাদ ও অন্য খুনীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবী জানানো হয় সভায়। একই সাথে ২রা নভেম্বর বিমান বাহিনীর যে সকল কর্মকর্তা ও সেনা সদস্য বিমান ও হেলিকপ্টার গানশীপ নিয়ে খালেদ মোশাররফ, লিয়াকত, সাফায়েত জামিলের নেতৃত্বে কূ-ক’রে খন্দকার মোশতাক সরকারকে উৎখাত করে এবং পরে জিয়া-তাহেরের ষড়যন্ত্রের কারণে সেই অভ্যূত্থান ব্যার্থ হয় এবং তারা সাজাপ্রাপ্ত হয়ে চাকুরীর সূযোগ-সুবিধা থেকে এখনও বন্চিত আছে, তাদের বিষয়টি পূনর্বিবেচনা করে আর্থিক ও সামাজিক মর্যাদা ফিরিয় দেয়া হয়।
বক্তারা বলেন, পরবর্তী প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার স্বার্থে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় থেকে খন্দকার মুশতার, জিয়া, তাহের উদ্দিন ঠাকুর , শাহ মোয়াজ্জেম, ওবায়দুর রহমান, মাহবুবুল আলম চাষী, কর্নেল তাহের ও জাসদ নেতৃত্ব ইত্যাদি গং-দের ষড়যন্ত্র উদঘাটন অত্যন্ত জরুরী। আর কালক্ষেপণ না করে অবিলম্বে একটি কমিশন গঠন করে সত্য ইতিহাস জাতির সামনে তুলে ধরার দাবী জানান নেতৃবৃন্দ।
সভায় অন্যেদের মধ্যে বক্তব্য দেন এ্যাড শাহ মো: বখতিয়ার আলী, প্রকৌ: মোহাম্মদ আলী সিদ্দিকী, কাজী কয়েস আহমেদ, এম এ করিম জাহাঙ্গীর, ডা, আব্দুল বাতেন, আবুল মনসুর খান, মিসবাহ আহমেদ, ফরিদ আলম, জয়নাল আবেদীন, শাহীন আজমল, খুরশিদ আনোয়ার বাবলু, আলী হাসান, মন্জুর চৌধুরী, রুমানা আখতার, জালাল উদ্দিন জলিল, মো: নুরুদ্দিন, মো: আখতার হোসেন, শফিকুর রহমান ও সোহান আহমেদ টুটুল প্রমুখ।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি