২২ জুন ২০২৬

নিউ ইয়র্কে ট্যাক্সি চালকের ওপর দুর্বৃত্তের হামলার প্রতিবাদে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিউ ইয়র্কে ট্যাক্সি চালকের ওপর দুর্বৃত্তের হামলার প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক : নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সি চালক আসাদ উজ জামান রিপনের ওপর দুর্বৃত্তের হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের স্টারলিং বাংলাবাজার এলাকায় গতকাল বিকেলে যুক্তরাষ্ট্রস্থ নাটোর জেলা সমিতি এ সমাবেশের আয়োজন করে। সমাবেশ থেকে বর্ণবৈষম্য হামলাসহ সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান হয়। বর্ণবৈষম্য হামলা বিরোধী লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন শ্লোগান দেয় প্রতিবাদকারীরা। গত ২৩ মে রাতে ব্রঙ্কসের ২০৭ স্ট্রিট এবং ডিকেটর এলাকায় বাংলাদেশি ট্যাক্সি চালক নাটোর জেলা সমিতির সহ-সাধারণ সম্পাদক আসাদ উজ জামান রিপন অতর্কিতভাবে দুর্বৃত্তের হামলার শিকার হন। নাটোর জেলা সমিতির সভাপতি আইনজীবি কামরুজ্জামান বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাক হামিদ হিরোর পরিচালনায় এ সমাবেশে ভিকটিম আসাদ উজ জামান রিপন তার ওপর বর্বরেচিত হামলার লোমহর্ষক বর্ণনা দেন। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন আইনজীবি মঈন চৌধুরী, কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার ও মির্জা মামুনুর রশীদ, বৃহত্তর রাজশাহী সমিতির সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, আয়োজক সংগঠনের সহ-সভাপতি শামীম আহমেদ ও জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, কোষাধ্যক্ষ মোহাম্মদ মাসুদ রানা, প্রচার সম্পাদক মোহাম্মদ ইয়াকুব আলী মিঠু, সহ প্রচার সম্পাদক ওবাইদুর রহমান, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সহ সভাপতি মোঃ খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন, বাংলাদেশি-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি-ব্যান্ডস’র সাধারণ সম্পাদক মো. শামীম মিয়া, আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সাধারণ সম্পাদক শেখ জামাল হুসেন, বাংলা ক্লাব ইউএসএ’র সভাপতি আবুল কালাম পিনু, সহ সভাপতি মো. মমিনুল ইসলাম, কমিউনিটি এক্টিভিস্ট নাছির উদ্দীন ও নুরুল ইসলাম মোল্লা প্রমুখ। বক্তারা আসাদ উজ জামান রিপনের ওপর হামলার সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে বলেন, ব্রঙ্কসে কমিউনিটির সাধারণ লোকজন বিভিন্নভাবে সহিংসতার শিকার হচ্ছেন। এসব ঘটনা বন্ধে পুলিশকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিভিন্ন এলাকায় বিশেষ টহল বাড়াতে হবে। কোন ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতেও পরামর্শ দেয়া হয় সমাবশে থেকে। সভাপতি এডভোকেট কামরুজ্জামান বাবু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাক হামিদ হিরো অনুষ্ঠান যোগদানের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি