৫ মে ২০২৬

নিউ ইয়র্কে ট্রেনের নিচে ধাক্কা মেরে বাংলাদেশি কলেজ ছাত্রীকে হত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিউ ইয়র্কে ট্রেনের নিচে ধাক্কা মেরে বাংলাদেশি কলেজ ছাত্রীকে হত্যা
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি কলেজ ছাত্রীকে পাতাল ট্রেনে ভ্রমণকালে ধাক্কা মেরে ফেলে দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার (১১ মে) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জিনাত হোসেনকে (২৪) হান্টার কলেজের শিক্ষার্থী ছিলেন। ঘটনার দিন ম্যানহাটনের হান্টার কলেজের ক্লাস শেষ করে পাতাল ট্রেনে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তাকে রেল লাইনে ধাক্কা মেরে ফেলে দেয়। ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত কলেজ ছাত্রী নিউ ইয়র্কে বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ডা. এনামুল হকের শালিকার মেয়ে বলে জানা গেছে। জিনাত বাবা-মাসহ নিউ ইয়র্কের ব্রুকলিনে বসবাস করতেন। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দির জগতপুর গ্রামে। বাবার নাম আমির হোসেন। জিনাত হোসেন ২০১৫ সালে বাবা-মার সঙ্গে নিউ ইয়র্কে আসে। পুলিশ তাদের জানিয়েছে ব্রুকলিনের ইউটিকা স্টেশন থেকে জিনাতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো ঘটনার বিস্তারিত কিছুই জানাতে পারেননি তারা। ব্রুকলিনে নিউ ইয়র্ক পুলিশ বাংলাদেশি কমিউনিটিকে জানিয়েছে, ট্রেন স্টেশনে দুর্বৃত্তরা জিনাতের ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় এক পর্যায়ে তাকে ধাক্কা মারলে ছিটকে পড়ে ট্রেনে লাইনে কাটা পড়ে মৃত্যু হয়। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি