৪ মে ২০২৬

নিউ ইয়র্কে ট্রাম্পের জন্য বাংলাদেশি রিপাবলিকানদের মোনাজাত!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিউ ইয়র্কে ট্রাম্পের জন্য বাংলাদেশি রিপাবলিকানদের মোনাজাত!
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পুনরায় নির্বাচিত করতে মোনাজাত করে করুনাময়ের দোয়া প্রার্থনা করেছেন নিউ ইয়র্কের বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান ককাস (বিএআরসি)-এর নেতৃবৃন্দ। বিএআরসি- এর উদ্যোগে গত রবিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের এক রেস্তোরাঁয় মতবিনিময় সভায় রিপাবলিকান প্রার্থীদের পক্ষে জনমত সুসংহত করার কর্মপদ্ধতি নির্দ্ধারণ, কমিউনিটিতে রিপাবলিকান পার্টির সমর্থক বৃদ্ধিসহ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় নবগঠিত বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান ককাস’র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিএআরসির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এ রব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের সভাপতি ও বাংলাদেশ সোসাইটির সাবেক সিনিয়র সহ-সভাপতি ওয়াসী চৌধুরী ডোনাল্ড ট্রাম্পকে পুনরায় বিজয়ী করতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণের কথা তুলে ধরেন। অন্যান্য বক্তারা গত পৌনে চার বছরে ট্রাম্পের গৃহীত উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকান্ড ভোটারদের বিস্তারিতভাবে অবহিত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শুরুতেই ডোনাল্ড ট্রাম্পকে পুনরায় নির্বাচিত করতে মোনাজাত করে করুনাময়ের দোয়া প্রার্থনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের রশিদ। এরপর আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। ৩ নভেম্বরের নির্বাচনে ট্রাম্পকে বিপুল বিজয় প্রদানের আহবান জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির কর্মকর্তা সৈয়দ এম কে জামান, সেলিম খান, মো আশরাফুজ্জামান, বিশ্বজিত কুমার দাশ, বেলাল আহমেদ চৌধুরী, মোহাম্মদ রেজা হক, রমিজ উদ্দিন খান, রেজাউল আজাদ ভুইয়া, সুরভী চম্পা,শাহানা আইয়ুব প্রমুখ। বক্তারা বিশেষভাবে উল্লেখ করেন যে, স্মরণকালে অভিবাসীদের সত্যিকারের কল্যাণে যতগুলো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তার সবগুলোই করেছে রিপাবলিকানরা। রিপাবলিকানরাই আমেরিকার সার্বিক কল্যাণে কাজ করছে। ডেমক্র্যাটরা শুধু আশ্বাসই প্রদান করেন। তারা অভিবাসীদের সত্যিকার বন্ধু হতে পারেনি। উল্লেখ্য, নিউ ইয়র্ক স্টেটের তালিকাভুক্ত ভোটারের ৭০% এরও অধিক হচ্ছেন ডেমোক্র্যাট। আর তালিকাভুক্ত বাংলাদেশি আমেরিকান ভোটারের ৯৫% এরও অধিক হলেন ডেমোক্র্যাট। সম্প্রতি বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান ককাস গঠিত হয়। নবগঠিত এই সংগঠনের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এ রব চৌধুরী এবং সভাপতি ওয়াসী চৌধুরী। এর আগে নিউইয়র্কে ‘বাংলাদেশী আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্স ইউএসএ ইনক নামে আরেকটি সংগঠন প্রতিষ্ঠা করা হয়। ওই সংগঠনের চেয়ারম্যান নাসির আলী খান পল, সাধারণ সম্পাদক প্রিয়তোষ দে এবং প্রধান সমন্বয়কারী মুস্তাক চৌধুরী। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি