৭ মে ২০২৬

নিউ ইয়র্কে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নিউ ইয়র্কে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্স ভিলেজের ক্লিয়ারভিউ এক্সপ্রেসওয়ে সড়কের পাশে ঘাসের ওপর এক যুবকের মৃতদেহের সন্ধান পেয়েছে পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে ২০ থেকে ৩০ বছর বয়সী এক যুবকের মৃতদেহ খুঁজে পায় পুলিশ। সকাল ৯টার দিকে মৃতদেহটি গাছপালার লাইনের কাছে পড়ে থাকতে দেখেন একজন মোটরসাইকেল চালক। তিনি ইউনিয়ন টার্নপাইক এক্সিটের পাশে কানিংহাম পার্কের ধারে নর্থবাউন্ড লেনের শোল্ডারে গাড়ি থামিয়ে ছিলেন। মৃতদেহ দেখার পর তিনি পুলিশে খবর দেন। বেইসাইডের ১১১তম প্রিসিঙ্ক্টের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখেন যে, যুবকটি অচেতন অবস্থায় পড়ে আছেন। কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না। ইএমএস কর্মীরা তাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেন। নিউ ইয়র্কের পুলিশের একজন মুখপাত্র রিপোর্ট নিশ্চিত করতে পারেননি যে যুবকটি মাথায় গুলি খেয়ে মারা গেছেন কি না। তিনি বলেন চিফ মেডিকেল এক্সামিনারের অফিস মৃত্যুর কারণ নির্ধারণ করবে। ভুক্তভোগীর পরিচয় প্রদানে যথাযথভাবে পরিবারিক অনুমতির অপেক্ষায় আছে। তদন্ত চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি