১৯ জুন ২০২৬

নিউ ইয়র্কে সোমবার মঞ্চস্থ হবে নাটক দুই দুগুণে চার ও ভালবাসার সঙ্গীত সন্ধ্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিউ ইয়র্কে সোমবার মঞ্চস্থ হবে নাটক দুই দুগুণে চার ও ভালবাসার সঙ্গীত সন্ধ্যা
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আগামী সোমবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে নাটক 'দুই দুগুণে চার' ও সঙ্গীতানুষ্ঠান 'ভালবাসার সন্ধ্যা'। নিউ ইয়র্কের কুইন্স প্যালেসের মিলনায়তনে অনুষ্ঠিতব্য নাটক ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজক এইচ অ্যান্ড এম প্রডাকশন ও ফাউমা'র সিইও ফাহাদ সোলায়মান। নাট্যকার ও অভিনেত্রী জিনাত হাকিমের লেখা ও পরিচালনায় 'দুই দুগুণে চার' নাটকটি এর আগে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে মঞ্চস্থ হয়েছে। এবারে নিউ ইয়র্ক প্রবাসীদের জন্য মঞ্চস্থ করা হচ্ছে এ নাটক। এতে অভিনয় করবেন মির্জা নুর, নাজাহ, তারিন জাহান, জিনাত হাকিম, আজিজুল হাকিম, রিচি সোলায়মান, অলিক, লায়লা হাসান ও কামাল। নাটকের আগে একটি ভালবাসার সন্ধ্যা নামক সঙ্গীতানুষ্ঠানে গাইবেন জনপ্রিয় শিল্পী প্রতিক হাসান ও প্রবাসের জনপ্রিয় শিল্পী ত্রিনিয়া হাসান। ১০ ডলারের দর্শনীর বিনিময়ে একসঙ্গে উপভোগ করা যাবে এ অনুষ্ঠান দু'টি। অনুষ্ঠান দু'টি উপস্থানা করবেন ফাতেমা প্রিসিলা ও মিয়া দুলাল। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি