নিউ ইয়র্কে সন্ত্রাসী কলঙ্ক থেকে এক বাংলাদেশির মুক্তিলাভ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাসী কলঙ্ক থেকে মুক্তি পেলেন নিউ ইয়র্কের ব্রঙ্কসের প্রবাসী বাংলাদেশি হুমায়ূন রশিদ। ব্রঙ্কস কাউন্টি ক্রিমিনাল কোর্টের বিজ্ঞ বিচারক তাকে নির্দোষ ঘোষণা করে সাম্প্রতি একটি রায় ঘোষণা করে মামলার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।
জানা যায়, গত বছরের ২১ মে নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারে আসরের নামাজ শেষে ইমামতি বিষয়ে মসজিদ কমিটির কর্মকর্তার সাথে তার এক বাকবিতন্ডার ঘটনার তিন দিন পর পুলিশ তার বাসায় হানা দেয়। তাকে বাসায় না পেয়ে তার মেয়েকে তারা বলে যায় তাকে ৫২ পুলিশ প্রিসেঙ্কটে(পুলিশ ষ্টেশনে) যোগাযোগ করতে। পরে তিনি পুলিশ প্রিসেঙ্কটে যোগাযোগ করলে জানান হয় তার বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ রয়েছে। গত বছর ১ জুন তিনি পুলিশ প্রিসেঙ্কটে যান এবং আইনজীবী নিয়োগ করেন। প্রিসেঙ্কটে যাওয়ার পর তাকে গ্রেফতার করা হয় এবং কয়েক ঘন্টা পর তাকে কোর্টে হাজির করা হয়। আদালত তাকে জামিন দেন।
মামলাটি আট মাস চলার পর গত ১০ জানুয়ারি আদালত তাকে নির্দোষ ঘোষণা করে মামলাটি খারিজ করে কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি