৪ মে ২০২৬

নিউ ইয়র্কে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিউ ইয়র্কে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর অব্যাহত নির্যাতন ও জোরপুর্বক ধর্মান্তরিত করার প্রতিবাদে নিউ ইয়র্কে বিক্ষোভ সমাবেশ করেছে হিন্দু কোয়ালিশন। সমাবেশে নির্যাতিত পূর্বধইর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বন কুমার শীবের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। নিউ ইয়র্কের স্থানীয় সময় শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় নিউ ইর্য়কের জ্যাকসন হাইটস ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে কুমিল্লার মুরাদনগরে হিন্দুদের বাড়িঘর ভাংচুর, লুটপাট ও আগ্নিসংযোগসহ মহিলাদের উপর শারিরীক নির্যাতনের তীব্র প্রতিবাদ জানানো হয়। সভায় বক্তারা ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন। একই সাথে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান হয়। দীপক দাশের পরিচালনায় উক্ত সমাবেশে বক্তব্য দেন দীনেশ মজুমদার, গোবিন্দ বানিয়ে, নিতাই বাগচী, বিভাস মল্লিক, জয়দেব গাইন, রুপক নন্দী, শিতাংশু গুহ, ভজন সরকার, বিদ্যুৎ সরকার, রনবীর বড়ুয়া, ডা: টমাস দুলু রায়, সনজিৎ কুমার ঘোষ, মংপ্রু, নিরময় তচঙ্গ্যা ও আরাবিন্দু চাকমা প্রমুখ। সভায় বক্তারা বলেন, স্বাধীন দেশে এক শ্রেণির স্বার্থান্বেষী মহল ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতন চালিয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার যড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এসব ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেপ্তার, দৃষ্টন্তমূলক শাস্তি ও সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান নিশ্চিত করাসহ সাম্প্রদায়িক হামলা বন্ধেরও দাবি জানান বক্তারা। কুমিল্লাসহ সারাদেশে প্রতিদিন সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আগামী শুক্রবার বিকাল ২টায় জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে ঘোষনা দেওয়া হয় উক্ত সমাবেশ থেকে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি