নিউ ইয়র্কে স্কুলের সামনে গুলি বর্ষনে শিক্ষার্থী নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্কুলের সামনে গুলি বর্ষনে এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিউ ইয়র্কের ব্রঙ্কসে দুই ব্যক্তির বাগবিতণ্ডার জেরে এলোপাতাড়ি ছোড়া গুলিতে ব্রোনেক্সে (১৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন। স্থানীয় সময় শুক্রবার (৮ এপ্রিল) এ ঘটনা ঘটে।
নিউ ইয়র্কের পুলিশপ্রধান কিচ্যান্ট সেওয়েল জানিয়েছেন, নিহত ব্রোনক্সে তার দুই বন্ধুর সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। এসময় এক ব্যক্তি ক্রসওয়াক দিয়ে পার হওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা আরেকজনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি বন্দুক বের করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। এতে হতাহতের ঘটনা ঘটে।
তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নেওয়া হয়। পরে শিক্ষার্থী ব্রোনেক্সে মারা যান। অন্য দুজনের অবস্থা স্থিতিশীল। তবে হামলাকারীকে এখনো আটক করতে পারেনি পুলিশ। তবে সিসিটিভির ফুটেজ দেখে তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
এক সপ্তাহের ব্যবধানে নিউইয়র্কে দ্বিতীয়বার এ ধরনের হামলার ঘটনা ঘটলো। গত ৩১ মার্চ ব্রুকলিনে একটি দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে বন্দুকধারীর হামলায় এক শিশুর মৃত্যু হয়। ওই হামলায় আহত হন আরও এক নারী।
নিউ ইয়র্কের নতুন ডেমোক্র্যাটিক মেয়র, এরিক অ্যাডামস যিনি একজন সাবেক পুলিশ কর্মকর্তাও। ৯০ লাখ মানুষের শহরটিতে অপরাধ কার্যক্রম বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। যেখানে করোনা মহামারিতেও বেড়েছে অপরাধমূলক কর্মকাণ্ড। ২০২২ সালের প্রথমার্ধে নিউইয়র্কে বন্দুক হামলায় ২৯৬ জন নিহত হয়েছেন। যেখানে একই সময়ে ২০২১ সালে নিহত হন ২৬০ জন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি