৯ আগস্ট ২০২৬

নিউ ইয়র্কে সিটি কাউন্সিল নির্বাচনে লড়ছেন চার বাংলাদেশি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিউ ইয়র্কে সিটি কাউন্সিল নির্বাচনে লড়ছেন চার বাংলাদেশি
নিজস্ব প্রতিনিধি: আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নিউইয়র্ক সিটি ডিস্ট্রিক্ট-২৪ সিটি কাউন্সিল নির্বাচনে কাউন্সিলর পদে লড়ছেন চার বাংলাদেশি। প্রতিদ্বন্দ্বি বাংলাদেশি-আমেরিকান এ চারজন প্রার্থীর মধ্যে ম্যাচিং ফান্ড পেয়েছেন মাত্র দু’জন প্রার্থী। বাকি দুই প্রার্থী এখনো ম্যাচিং ফান্ড না পাওয়ায় তারা হতাশায় ভুগছেন। আগামী ২ ফেব্রুয়ারি নিউইয়র্ক সিটি ডিস্ট্রিক্ট-২৪ সিটি কাউন্সিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বাংলাদেশি প্রার্থীরা হলেন দিলীপ নাথ, সোমা সাঈদ, মুজিব রহমান ও মৌমিতা আহমেদ। এই চার প্রার্থীর মধ্যে বাংলাদেশি-আমেরিকান ভোটাররা কাকে ভোট দেবেন এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। আটজন প্রার্থী নির্বাচনী প্রচারণা চালাচ্ছে যার যার সুবিধামতো। কয়েকজন করোনার মধ্যেও মাঠে রয়েছেন। কেউ বা ঘরে বসেই চালাচ্ছেন প্রচারণা। ইতোমধ্যে আবসেন্টি ব্যালটের মাধ্যমে ভোট দেয়া শুরু হয়েছে। ২৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আর্লি ভোটিং। ইনপারসন ভোট হবে আগামী ২ ফেব্রুয়ারি। ইতোমধ্যে প্রথম দফায় আট প্রার্থীর মধ্যে পাঁচজন প্রার্থী ম্যাচিং ফান্ড পেয়েছেন। বাকি তিনজন এখনো ম্যাচিং ফান্ড পাননি। বাকি তিনজনের মধ্যে দুইজন বাঙালি। তারা এখনো ম্যাচিং ফান্ড পাননি, তবে তারা খুব শিগিগির ফান্ড পাবেন বলে আশা করছেন। ইতোমধ্যে নির্বাচনের জন্য যারা ডিস্ট্রিক্ট-২৪-এ ম্যাচিং ফান্ড পেয়েছেন এরমধ্যে রয়েছেন- জেমস এফ জিনারিও, সোমা সায়ীদ, দিলীপ নাথ, নীতা জেন ও দিপ্তি শর্মা। বাংলাদেশি যে দু’জন পাননি, তারা হলেন- মৌমিতা আহমেদ ও মুজিব ইউ রহমান। তাদের ম্যাচিং ফান্ড না পাওয়ার বিষয়ে বিভিন্ন দিক থেকে বিভিন্ন কথা শোনা যাচ্ছে। ইরেগুলারিটিজ রয়েছে বলছেন কেউ কেউ। নিউইয়র্ক সিটি ক্যাম্পেইন ফাইন্যান্সিয়াল বোর্ড (সিএফবি) সেটা বের করেছে। এমন কথাও এসেছে। ম্যাচিং ফান্ড প্রাপ্ত দু’জন বাংলাদেশি-আমেরিকান হচ্ছেন-এটর্নি সোমা সায়ীদ ও দিলীপ নাথ। ম্যাচিং ফান্ড না পাওয়া দুই বাংলাদেশি প্রার্থী মৌমিতা আহমেদ ও মুজিব ইউ রহমান জানান তারা খুব শিগিগির ম্যাচিং ফান্ড পাবেন। একটি সূত্র জানিয়েছেন, সোমা সায়ীদ ১ লাখ ৪২ হাজার ডলারের ম্যাচিং ফান্ড পেয়েছেন প্রথম ধাপেই। এখন তিনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন আরো ব্যাপকভাবে। দিলীপ নাথের ব্যাপক প্রচারণাও চলছে বলে জানা গেছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি