৪ মে ২০২৬

নিউ ইয়র্কে শেষ হলো কনস্যুলেট ও বাংলাদেশ সোসাইটির করোনা টিকাদান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিউ ইয়র্কে শেষ হলো কনস্যুলেট ও বাংলাদেশ সোসাইটির করোনা টিকাদান
নিজস্ব প্রতিবেদক: নিউ ইয়র্ক সিটি হেল্থ হাসপাতাল, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউ ইয়র্ক এবং বাংলাদেশ সোসাইটি’র সহযোগিতায় চার দিনব্যাপী করোনা টিকাদান কর্মসূচি শেষ হয়েছে। গত ৮ এপ্রিল থেকে শুরু হওয়া করোনা টিকাদান এ কর্মসূচি শেষ হয় ১১ এপ্রিল। এ কর্মসূচিতে ‘জনসন এন্ড জনসন’ এর সিঙ্গেল ডোজ টিকা আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্রদান করা হয়। এ কর্মসূচিতে ৫২৮ জন বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সদস্যকে টিকা দেয়া হয়। স্বেচ্ছায় টিকাদান কর্মসূচিটি কমিউনিটির সকলের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে এবং কমিউনিটির উৎসাহব্যঞ্জক সাড়া পাওয়া গেছে। এ কর্মসূচির সহযোগী নিউইয়র্ক সিটি হেল্থ হাসপাতাল ও কমিউনিটির সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। কমিউনিটির জন্য প্রদত্ত বিশেষ এই সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বাংলাদেশ সোসাইটিকে কনসাল জেনারেল কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। স্বল্পসময়ে টিকাদান কর্মসূচির তথ্যটি কমিউনিটিকে অবহিত করায় নিউ ইয়র্কের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দকেও ধন্যবাদ জানিয়েছেন কনসাল জেনারেল। কনস্যুলেট জেনারেল ভবিষ্যতেও কমিউনিটির চাহিদা অনুযায়ী এ ধরণের সেবা-কার্যক্রম অব্যাহত রাখার প্রচেষ্টা চালাবে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি