নিউ ইয়র্কে সার্ক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বাতিল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র: নিউ ইয়র্কে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের অনুষ্ঠিতব্য বৈঠক বাতিল করা হয়েছে। পাকিস্তান চেয়েছিল তালেবান সার্ক বৈঠকে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করুক। শুধু তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে নিয়ে আসাই নয়, আশরাফ ঘানির সরকারের কোনো প্রতিনিধি যাতে সার্কের বৈঠকে না থাকে, সেই দাবিও রেখেছিল ইসলামাবাদ।
নিউ ইয়র্কে জাতিসংঘের বার্ষিক সাধারণ সভা চলাকালে এই বৈঠক হওয়ার কথা ছিলো। ভারতসহ আরও কয়েকটি দেশ এতে দ্বিমত পোষণ করে। ফলে বৈঠক বাতিল হয়। নেপাল এই সম্মেলনের আয়োজক ছিলো।
তালেবান আফগানিস্তান দখল করার পর ভারত তাদের স্বীকৃতি দেয়নি। কাবুলের এই নতুন শাসন ব্যবস্থা এখনও বিশ্ব স্বীকৃতি পায়নি। ভারতের দাবি, যেহেতু তালেবানকে এখনও অনেক দেশ স্বীকৃতি দেয়নি, তাই এমন বৈঠকে তাদের প্রতিনিধিদের ডাকার কোনো গুরুত্ব নেই।
এদিকে, এমন পরিস্থিতিতে তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার প্রতীক্ষায় রয়েছেন। তালেবান সরকার আফগানিস্তানের প্রতিনিধিত্ব করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে জাতিসংঘে দূত নিয়োগ দিয়েছে। তবে জাতিসংঘ এ বিষয়ে এখনও কোনো প্রকার সম্মতি জানায়নি।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
কানেকটিকাটে জাঁকজমকপূর্ণ আয়োজনে সঙ্গীত একাডেমির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
৬ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি