নিউ ইয়র্কে পুলিশের গুলিতে ৭৯ বছরের বৃদ্ধ নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ইমা এলিস: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পুলিশের গুলিতে নিহত হয়েছেন একজন ৭৯ বছরের বৃদ্ধ। স্থানীয় সময় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬:৪০ টার দিকে বেসাইডের ১১১তম প্রিসিঙ্কট সদর দফতরের সামনে এ ঘটনাটি ঘটে। পুলিশ বলছে বৃদ্ধ ব্যক্তি বন্দুক উঁচিয়ে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) স্টেশনহাউসের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
এনওয়াইপিডি চিফ অফ প্যাট্রোল ফিলিপ রিভেরা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬:৪০ টার দিকে ৭৯ বছর বয়সী ওই ব্যক্তি তার গাড়ি থেকে নেমে ১১১তম প্রিসিঙ্কট সদর দফতর, ৪৫-০৬ ২১৫তম স্ট্রিটের দিকে এগিয়ে যান এবং অফিসারদের সঙ্গে কথা বলা শুরু করেন। কথোপকথনের সময় তিনি বিল্ডিংয়ের ঠিক বাইরে পুলিশের দিকে একটি আগ্নেয়াস্ত্র তাক করেন।
চিফ রিভেরা বলেন, অফিসারটি ওই ব্যক্তিকে অস্ত্র নিচে রাখতে মৌখিক আদেশ দেন এবং সহায়তার জন্য রেডিওতে বার্তা পাঠান। আরও অতিরিক্ত অফিসাররা এগিয়ে এসে তাকে অস্ত্র ফেলে দেওয়ার জন্য মৌখিক আদেশ দেন কিন্তু তিনি তা অমান্য করেন। আমাদের অফিসারদের দিকে অস্ত্র তাক করে রাখেন। যখন শান্ত করার কৌশল ব্যর্থ হয় তখন চারজন অফিসার তাদের আগ্নেয়াস্ত্র চালান।
পুলিশ ওই ব্যক্তির দিকে গুলি চালায়। তাকে বেশ কয়েকবার বুকে আঘাত করা হয়। পরে তারা সিপিআর প্রদান করে যতক্ষণ না অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে আসে। আহত ব্যক্তিকে দ্রুত নিউইয়র্ক-প্রেসবিটারিয়ান-কুইন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
ঘটনার সাথে জড়িত অফিসাররা আহত না হলেও তাদেরও চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকে একটি লোডেড কোবরা .৩৮ স্পেশাল আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশের টেপের পেছনে রাস্তায় বেশ কিছু গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে। সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে পরিচিত সূত্র জানায়, তার কেবলমাত্র একটি পূর্বের গ্রেপ্তারের রেকর্ড রয়েছে যা ১৯৮০-এর দশকের গোড়ার দিকের।
চিফ রিভেরা বলেন,পুলিশ তদন্ত করছে যে তিনি ইচ্ছাকৃতভাবে পুলিশের গুলিতে নিজের জীবন শেষ করতে চেয়েছিলেন কিনা। এটি নিশ্চিত করার জন্য এখনও খুব তাড়াতাড়ি, তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
এটি ছয় বছরের মধ্যে ১১১তম প্রিসিঙ্কট স্টেশনহাউসে দ্বিতীয় পুলিশ-সম্পর্কিত গুলির ঘটনা। ২০১৯ সালের মার্চ মাসে এক ব্যক্তি গাড়ি দুর্ঘটনার পর তার গাড়িতে আগুন লাগানোর চেষ্টা করলে এবং পুলিশের দিকে ছুরি হাতে তেড়ে গেলে তাকে গুলি করা হয়।
এছাড়াও, মঙ্গলবার দিনের দ্বিতীয় পুলিশ-সম্পর্কিত গুলির ঘটনা। মঙ্গলবার সকালে একজন পুলিশ গোয়েন্দা অফিসার লোয়ার ইস্ট সাইডে একটি ওয়ারেন্ট কার্যকর করতে গেলে একজন প্যারোলে থাকা অপরাধী তাকে গুলি করে। এই ঘটনায় বন্দুকধারী আহত হয়েছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
ভেনিজুয়েলার ভূমিকম্পে বিপর্যয়, প্রাণহানি ১০ হাজার ছাড়াতে পারে
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
জন্মসূত্রে নাগরিকত্ব বহালের পক্ষে যুক্তরাষ্ট্রের ৬৯ শতাংশ মানুষ
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
রেকর্ডভাঙা দাবদাহে ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, তাপমাত্রা ছাড়াতে পারে ৪৩ ডিগ্রি
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সেনা হত্যাকাণ্ডে পাকিস্তানি মানবাধিকারকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি