নিউ ইয়র্কে প্রকাশ্য দিবালোকে বাংলাদেশির গাড়ি চুরি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রকাশ্য দিবালোকে চুরি ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার (জুন ১২)বিকেল ৬টার দিকে বাংলাদেশি অধুষ্যিত জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিট ও ব্রডওয়ের কর্নারে স্টারলিং ব্যাংকের সামনে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, গাড়ির মালিক মোহাম্মদ ইসলাম তার টয়োটা ক্যামরি (ডিএক্সএল ৮৬৩৫) গাড়িটি জরুরি অবস্থায় চালু রেখে একটি দোকান থেকে খাবার আনতে গেলে ওৎ পেতে থাকা গাড়ি চোর চালু গাড়িটি নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। টের পেয়ে মালিক ইসলাম দ্রুত গাড়ির কাছে এসে তার শার্টের কলার চেপে ধরেন কিন্তু ছিনতাইকারী তাকে ধাক্কা মেরে গাড়ি নিয়ে পালিয়ে যায়। নিরুপায় হয়ে পুলিশে খবর দেন।
পুলিশ গাড়িটিকে পর্যবেক্ষণে রেখেছেন। গাড়ি চোরকে গ্রেপ্তার করতে পারলেই মালিককে গাড়িটি ফেরত দিতে পারবেন বলে আশ্বাস দিয়েছেন পুলিশ। ইসলাম জানান, তিনি একাই ছিনতাইকারীকে আটকের চেষ্টা করেছেন। আশেপাশে অনেক বাংলাদেশিই দাঁড়িয়ে দেখছিলেন কিন্তু সহায়তার জন্য এগিয়ে আসেন নাই। ছিনতাইকারীও একজন এশিয়ান বলে উল্লেখ করেন ইসলাম।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি