৯ আগস্ট ২০২৬

নিউ ইয়র্কে প্রধানমন্ত্রীর বিকৃত নামে আ. লীগের পোষ্টার, সর্বত্র নিন্দা!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিউ ইয়র্কে প্রধানমন্ত্রীর বিকৃত নামে আ. লীগের পোষ্টার, সর্বত্র নিন্দা!
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে আসা প্রধানমন্ত্রী 'শেখ হাসিনার নাম বিকৃত' করে পোষ্টার ছাপিয়েছেন নিউ ইয়র্ক স্টেট আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক। ভুল বাননে লেখাযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউ ইয়র্ক আগমনে শুভেচ্ছা জানানো এ পোষ্টার দিয়ে ছেয়ে দিয়েছেন বাংলাদেশি অধুষ্যিত জ্যাকসন হাইটস এলাকা। স্থানীয় সময় গত শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পোষ্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত নাম দেখে অনেক নেতাকর্মি তাৎক্ষণিক প্রতিবাদ জানালে পরে তা সংশোধন করে নতুন পোষ্টার লাগানো হয় কিন্তু সেখানেও গণতন্ত্র বানান ভুল দেখা গেছে। নিউ ইয়র্ক স্টেট আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক দুরুদ মিয়া রনেল প্রধানমন্ত্রীর সাথে তার নিজের ছবি যুক্ত করে ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পোষ্টার ছাপিয়ে শুভেচ্ছা জানান। পোষ্টার লাগানোর কয়েক ঘন্টা পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ভুল বানান চোখে পড়ে সবার। তিনি সেখানে শেখ হাসিনার বদলে শেখ হাসিন'র উল্লেখ করেন। এ ধরনের ভুল বানানে পোষ্টার দেয়ালে লাগানোর পর শত শত মানুষের চোখে পড়ে। পর বিষয়টি তার কর্ণগোচরে দেওয়া হলে তিনি তাৎক্ষণিক তা সাংশোধন করে নতুন পোষ্টার ছাপিয়ে ভুল বানানের পোষ্টারগুলো ঢেকে দেন। এ ধরনের ঘটনায় নিউ ইয়র্ক আওয়ামীলীগের নেতাকর্মিদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এমন কি তার মেধা ও শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে নিউ ইয়র্ক স্টেট আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক দুরুদ মিয়া রনেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামের বানান ভুলের জন্য প্রেসকে দায়ী করেছেন। তিনি বলেন ঘটনা জানার পর তা ঠিক করে নতুন পোষ্টা লাগানো হয়েছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি