৫ মে ২০২৬

নিউ ইয়র্কে প্রবাসীদের বিশ্ব ভালবাসা দিবস পালন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিউ ইয়র্কে প্রবাসীদের বিশ্ব ভালবাসা দিবস পালন
নিজস্ব প্রতিবেদক: বিশ্বের সকল মানুষের মাঝে ভালবাসা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে ব্যাপক উদ্দীপনায় নিউ ইয়র্কে 'বিশ্ব ভালবাসা দিবস' পালন করেছে প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় রবিবার (১৩ ফেব্রিয়ারি) সন্ধ্যায় নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে অনুষ্ঠিতব্য বিশ্ব ভালবাসা দিবসের উক্ত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পীবৃন্দ। পিজি প্রোডাকশন হাউজ ও মেগা স্টার যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানের শুরুতেই ভালবাসা দিবসের শুভেচ্ছা জানান পিজি প্রোডাকশন হাউজের কর্ণধার ও সঙ্গীত পরিচালক পার্থ গুপ্ত এবং মেগা স্টারের কর্ণধার শাহাবুদ্দিন চৌধুরী লিটন। অনুষ্ঠানের মাঝে বিশ্ব ভালবাসা দিবসের শুভেচ্ছা বিনিময় করেন পিজি কেয়ার প্রো'র চেয়ারম্যান শুক্লা দত্ত, কমিউনিটি অ্যাক্টিভিস্ট গিয়াস আহমেদ, মাহবুবর রহমান টুকু, ফাহাদ সোলায়মান, এটর্নী মঈন চৌধুরী, আব্দুল কাদের মিয়া, শাহাবুদ্দিন চৌধুরী লিটন, আশরাফ আলী খান লিটন, বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার ভূঁইয়া, নাসরিন আহমেদ, জেবুন্নাহার জীবন, বেদারুল ইসলাম বাবলা, সুলতান আহমেদ, নুরুল আজিম, মুকতাদির বিল্লাহ, শাহ শহিদুল হক সাঈদ, আব্দুল কাদের চৌধুরী শাহীন, নাজিম উদ্দিন, আরশাদ ওয়ারেশ, হাজী জাফর উল্লাহ, এটিএম মাসুদ, নাজিম উদ্দিন, শফি আলম, কাউসার আহমেদ প্রমুখ। আয়োজকদের পক্ষ থেকে অতিথিদেরকে বিশ্ব ভালবাসা দিবসের প্রতীক লাল গোলাপ উপহার দেওয়া হয়। আয়োজকরা জানান, হলভর্তি উপচে পড়া দর্শকদের সামনে এবারেই প্রথববারের মতো প্রবাসী শিল্পীরা ‘প্রেমের আবেগপ্রবণ’ গান পরিবেশন করেন। নিউ ইয়র্কের জনপ্রিয় ‘মাটি বান্ড’ এর সঙ্গীত পরিচালনায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন চন্দন চৌধুরী, শাহ মাহবুব, রাজীব ভট্টাচার্য্য, শামীম সিদ্দিকী, তিনিয়া হাসান, উদীপ্ত চৌধুরী, সান্তারা রেগা, কৌশলী ইমা,  ড. এহতেশাম তালুকদার মুকুট, চন্দ্রা রায়, ঋত্বিকা ব্যানার্জি ও মনিকা দাস। নৃত্য পরিবেশন করেন অনুপ দাস ড্যান্স একাডেমির শিল্পীবৃন্দ। শিল্পীদের যন্ত্রসঙ্গীতে সঙ্গত করেন মাটি ব্যান্ডের কীবোর্ডে পার্থ গুপ্ত ও সাইফুল মিঠু, লিড গিটারে জোহান, বেস গিটারে মাহফুজ রহমান, অক্টোপ্যাডে রিচার্ড ও পার্কেসনে রাকেশ ব্যানার্জি। পার্থ গুপ্ত ও শাহাবুদ্দিন চৌধুরী লিটন, আশরাফ আলী খান লিটন, আরশাদ ওয়ারিশ ও জেবুন্নাহার-এর যৌথ আয়োজনে বিশ্ব ভালবাসা দিবস উৎযাপন অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নিউ ইয়র্কের জনপ্রিয় উপস্থাপক সাদিয়া খন্দকার ও উৎপল চৌধুরী। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি