নিউ ইয়র্কে পানিতে ডুবে বাংলাদেশি যুবকের মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পানিতে ডুবে বাংলাদেশি যুবকের মৃত্যু ঘটেছে। স্থানীয় সময় রোববার নগরীর কুইন্স এলাকায় একটি সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন মোহাম্মদ সাকিব চৌধুরী (২২)।
যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সাকিব রোববার বেলা সাড়ে তিনটার দিকে কুইন্সের মেইন স্ট্রিটের রোজভেল্ট আইল্যান্ড জিমনেশিয়ামে যান। বিকেল চারটার দিকে সাঁতারের জন্য সুইমিং পুলে ডাইভ দেন। পানিতে পড়ার পর তাকে ভাসতে দেখে লাইফ গার্ডরা সঙ্গে সঙ্গে পানিতে নেমে তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে মাউন্ট সিনাই হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে সাকিবকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে বাসায় ফোন করে বলা হলে পরিবারের সবাই হাসপাতালে যান।পরিবারের সম্মতিতে সোমবার সাকিব চৌধুরীর ময়নাতদন্ত করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
সাকিব চৌধুরীর মরদেহ পার্কচেস্টার জামে মসজিদের নিজস্ব ফিউনারেল হোমে রাখা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার জোহরের নামাজের পর পার্কচেস্টার জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে নিউ জার্সির টোটোয়াস্থ পার্কচেস্টার জামে মসজিদের কবরস্থানে তাকে দাফন করা হয় বলে মসজিদের সেক্রেটারি নুরুল ইয়াহিয়া জানিয়েছেন। নিউ ইয়র্কে গত এক বছরে ছয়জন তরুণের অকাল মৃত্যু হয়েছে।
ব্রংকসে বসবাসরত প্রবাসী শাহাজাহান চৌধুরী ও শাহীনা আক্তারের বড় ছেলে সাকিব হান্টার কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাদের গ্রামের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার লামপুর সদর দক্ষিণে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি