নিউ ইয়র্কে অপরাধী গ্রেপ্তার অভিযানের মাঝেও গুলিতে নিহত ১
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অপরাধী ও অনথীভুক্ত অভিবাসীদের গ্রেপ্তার অভিযানের মাঝেও বন্দুকধারীর গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে কুইন্স ভিলেজের কানিংহ্যাম হাইটস অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে প্রকাশ্যে গুলি চালিয়ে এক ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটে। পুলিশ বন্দুকধারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি। জরুরি ভিত্তিতে গ্রেপ্তারের জন্য সন্ধান চলছে বলে পুলিশ জানিয়েছে ।
ফ্রেশ মিডোজের ১০৭তম প্রিসিন্টের পুলিশ অফিসাররা বিকেল ৪:৪০ মিনিটের দিকে ৯১১ কলের মাধ্যমে জানতে পারেন যে ৮৬তম ড্রাইভের ২০৯-৩০ নম্বর ভবনের লবিতে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ২০ বছর বয়সী এক যুবককে আহতাবস্থায় দেখতে পান। তার বুকে একাধিক গুলির আঘাত ছিল।
জরুরি স্বাস্থ্যসেবা (ইএমএস) ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে ম্যানহাসেটের নর্থ শোর ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহত ব্যক্তিকে শনাক্ত করা হয়। তার নাম আইকেচুকু অনোদু (২০)। তিনি কুইন্স ভিলেজের ১০৬তম এভিনিউর বাসিন্দা ছিলেন।ঘটনাস্থল থেকে প্রায় দুই মাইল দূরে থাকতেন।
পুলিশ জানিয়েছে তারা দুই সন্দেহভাজন ব্যক্তির সন্ধান করছেন যাদের বয়স ২০-এর কোঠায় এবং গুলি চালানোর পর ৮৬তম ড্রাইভ ধরে কানিংহ্যাম হাইটস কমপ্লেক্স থেকে দৌড়ে পালাতে দেখা গেছে।
নিউ ইয়র্ক পুলিশের এক মুখপাত্র মঙ্গলবার জানিয়েছেন একজন সন্দেহভাজন হলুদ হুডযুক্ত সোয়েটশার্ট পরেছিল এবং অপরজন সম্পূর্ণ কালো পোশাকে ছিল। তদন্ত চলমান রয়েছে। হত্যার উদ্দেশ্য তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে।
সাম্প্রতিক কম্পস্ট্যাট রিপোর্ট অনুসারে ২০২৪ সালের একই সময়ে কোনো হত্যাকাণ্ডের রিপোর্ট না থাকলেও এ বছর ১০৭তম প্রিসিন্টে এটি দ্বিতীয় হত্যাকাণ্ড হিসেবে নথিভুক্ত হয়েছে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
ভেনিজুয়েলার ভূমিকম্পে বিপর্যয়, প্রাণহানি ১০ হাজার ছাড়াতে পারে
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
জন্মসূত্রে নাগরিকত্ব বহালের পক্ষে যুক্তরাষ্ট্রের ৬৯ শতাংশ মানুষ
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
রেকর্ডভাঙা দাবদাহে ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, তাপমাত্রা ছাড়াতে পারে ৪৩ ডিগ্রি
২১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সেনা হত্যাকাণ্ডে পাকিস্তানি মানবাধিকারকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি