২২ জুন ২০২৬

নিউ ইয়র্কে অবৈধ অভিবাসীদের জন্য বাংলাদেশি কাউন্সিলওম্যানের নতুন উদ্যোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিউ ইয়র্কে অবৈধ অভিবাসীদের জন্য বাংলাদেশি কাউন্সিলওম্যানের নতুন উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে বসবাসকারী কাগজপত্রহীন অভিবাসীদের স্বাস্থ্যসেবার জন্য ৩৪৫ মিলিয়ন ডলার বিল নিউ ইয়র্ক সিটি কাউন্সিলে উত্থাপন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত সিটি কাউন্সিলওম্যান শাহানা হানিফ। ‘কাভারেজ ফর অল’ নামে এ বিলটি সিটি কাউন্সিলে পাস হলে ১ লাখ ৫০ হাজার অবৈধ অভিবাসীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। তারা পাবে কোয়ালিটি হেলথ কেয়ার। প্রস্তাবিত এই বিলে তার সাথে রয়েছেন কাউন্সিল মেম্বার ফ্রানসিসকো মেশন এব্রু ও লিন স্যুলম্যান। সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার এই বিলকে স্বাগত জানিয়েছেন। সিটি কাউন্সিল হেলথ কমিটির চেয়াম্যান বলেছেন, সবার জন্য স্বাস্থের এই বিল তৈরিতে আমি আনন্দিত। এতে ইমিগ্রেশন স্ট্যাটাসকে বাদ দেয়া হয়েছে। ফলে কাগজপত্রহীন লাখো ইমিগ্র্যান্ট স্বাস্থ্য সেবা পাবেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি