নিউ ইয়র্কে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র: গ্রেফতার ৪
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাংলাপ্রেস দপ্তর: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি ইসলামি সম্প্রদায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে একজন কিশোরও আছেন। এক পাকিস্তানি ১৯৮০ সালের দিকে নিউ ইয়র্কে ইসলামবার্গ নামের ওই সম্প্রদায় প্রতিষ্ঠা করেন।
সেখানেই হামলার ষড়যন্ত্র ফাঁস হলে ওই চারজনকে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের কাছে বোমা ও অস্ত্র ছিল। বুধবার তাদের আদালতে হাজির করার কথা রয়েছে।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন অ্যান্ডু ক্রাইসেল (১৮), ভিনসেন্ট ভিদ্রোমিলে (১৯) ও ব্রায়ান কোলানেরি (২০)। অভিযুক্ত অন্যজনের বয়স ১৬। তাদের সবার বিরুদ্ধে অস্ত্র রাখা ও ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে। সূত্র: বিবিসি
বিপি/সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি