নিউ ইয়র্কে 'মিস শ্রীলঙ্কা’ প্রতিযোগিতায় মারামারি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘মিস শ্রীলঙ্কা’ প্রতিযোগিতা অনুষ্ঠানে ঘটে গেলো লঙ্কাকান্ড। প্রথমবারের মতো আয়োজন করা হয় ‘মিস শ্রীলংকা’ প্রতিযোগিতা। এই অনুষ্ঠানে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে। গত শুক্রবার এ ঘটনা ঘটলেও প্রতিযোগিতায় হাতাহাতি ও মারধরের একটি ভিডিও ভাইরাল হওয়ায় বিষয়টি এখন আলোচনায় এসেছে।
জানা গেছে, ‘মিস শ্রীলঙ্কা’ নিউইয়র্ক’ প্রতিযোগিতার পার্টি শেষে এ মারামারির ঘটনা ঘটে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের একপর্যায়ে সেখানে উপস্থিত নারী এবং পুরুষরা একে অপরকে কিল-ঘুষি, লাথি এমনকি মাটিতে ফেলেও মারধর করছেন।
সুন্দরী প্রতিযোগিতার এ আয়োজনে ৩০০ জনেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন। কিন্তু কী নিয়ে অতিথিদের মাঝে সংঘর্ষের সূত্রপাত হয়েছে তা স্পষ্ট নয়। সেখানে কিছু জিনিসপত্রেরও ক্ষতি হয়েছে। সংঘর্ষে জড়িত একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মুখোমুখি হওয়া শ্রীলংকাকে সহায়তা করতে নিউইয়র্কে ‘মিস শ্রীলঙ্কা’ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
২৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি