নিউ ইয়র্কে মারমুখি অবস্থানে আ.লীগ-বিএনপি, পরিস্থিতি থমথমে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিউ ইয়র্কে আওয়ামীলীগ ও বিএনপির মাঝে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার (১৮ সেপ্টেম্বর) জ্যাকসন হাইটসের ডাইভারিসিটি প্লাজায় সন্ধ্যা সাড়ে ৮টার দিকে নিউ ইয়র্ক স্টেট বিএনপির নেতাকর্মিরা ব্যানার নিয়ে সমাবেশ করার উদ্যোগ নেয়। আক্রমণের উদ্দ্যেশ্য পাশে অবস্থান নেওয়া যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নেতাকর্মিরা তাদের দিকে তেড়ে এসে অকারণে গালাগাল শুরু করেন। বেশ কিছুক্ষণ চলে পাল্টাপাল্টি গালাগাল। এক পর্যায়ে আওয়ামীলীগ ও বিএনপি কর্মিদের মাঝে চরম উত্তেজনা দেখা দেয়। মারমুখি অবস্থান নেন উভয় দল। পুলিশ আসার খবর পেয়ে স্বেচ্ছায় চত্রভঙ্গ হয়ে পড়ে উভয় দল। পরে জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁর সামনে আওয়ামীলীগের কর্মিরা সমাবেশের চেষ্টা করলে পুলিশ ছত্রভঙ্গ করে দেন।
জানা যায়, বিএনপি নেতা গিয়াস আহমদে ও মাওলানা আতিকুর রহমানসহ নিউ ইয়র্ক স্টেট বিএনপির প্রায় ১০/১৫ জন কর্মি যেখানেই হাসিনা সেখানেই প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে এক সমাবেশের আয়োজন করেন। অপর দিকে পাশে অবস্থান নেওয়া যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নেতাকর্মিরা তাদের সমাবেশে বাধা দেওয়ার চেষ্টা করে। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে বেশ কয়েকজন নেতাকর্মি বিএনপির সমাবেশ পন্ড করতে তাদের দিকে তেড়ে আসে। উভয় দল মুখোমুখি অবস্থান নিয়ে মারমুখি হয়ে ওঠেন। উভয়ের মধ্যে চলে পাল্টা গালাগাল। পুলিশ আসার খবর পেয়ে চত্রভঙ্গ হয়ে পড়ে উভয় দল।
ঘটনাস্থল ত্যাগের পর আওয়ামীলীগের শতশত নেতাকর্মি প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শান্তি সমাবেশের অংশ হিসেবে জ্যাকসন হাইটসের নবনির্মিত নবান্ন রেস্তোরাঁয় সামনে দীর্ঘক্ষণ ধরে সমাবেশ করে। রেস্তোরাঁর মালিক বিরক্ত হয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে চত্রভঙ্গ করে দেয়। রেস্তোরাঁর সামনে ১০ জনের বেশি লোকের সমাবেশ হলে সাথে সাথে পুলিশে খবর দেওয়ার নির্দেশ দেন রেস্তোরাঁ মালিককে। অপ্রীতিকর এ দু'টি ঘটনার পর নিউ ইয়র্কে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আগামী কাল রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক পৌঁছাবেন। ঐদিন জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মিরা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন। এসময় বিএনপির নেতাকর্মিরাও পাল্টা কর্মসুচি হিসেবে কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি ঘোষনা করেছে।
২৪ সেপ্টেম্বর জাতিসংঘে শেখ হাসিনার ভাষণের সময় বাইরে আওয়ামীলীগ করবে শান্তি সমাবেশ, অপরদিকে বিএনপি ঘোষণা দিয়েছে প্রতিবাদ সমাবেশের।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি