নিউ ইয়র্কে করোনায় সাংবাদিকসহ দুই বাংলাদেশির মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: নিউ ইয়র্কে স্থানীয় সময় সোমবার দুপুর পযর্ন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাংবাদিকসহ আরও দুই বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে প্রাণঘাতী এই ভাইরাসে নিউ ইয়র্কে ২৪ বাংলাদেশি মারা গেলেন।
মারা যাওয়া ফটো সাংবাদিক দেশের মানিব জমিন পত্রিকায় কর্মরত ছিলেন।যুক্তরাষ্ট্রে আসার পর স্থানীয় বেশ কয়েকটি সাপ্তাহিকের কাজ করেছেন। তিনি আগে থেকেই কিডনি রোগে আক্রান্ত ছিলেন। গতকাল সোমবার মারা যান তিনি। পাচঁদিন আগে কুইন্স জেনারেল হাসপাতালে নিয়মিত ডায়ালিসিস করতে যান স্বপন, সেদিনই চিকিৎসকরা তার দেহে করোনায় উপস্থিতি পেয়ে হাসপাতালেই রেখে দেন। পরে দুপুরে তার মৃত্যু হয়। স্বপনের অকাল মৃত্যুতে নিউ ইয়র্কের সাংবাদিক কমিউনিটতে শোকের ছায়া নেমে এসেছে।
একইদিন নিউ ইয়র্কে করোনা ভাইরাসে আরো একজন গৃহবধূর মৃত্যু হয়েছে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
সাইবার হামলা নয়, তবু মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থায় সাময়িক অচলাবস্থা
৩ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে ঈদ অনুষ্ঠানে হিজাব পরা কংগ্রেস সদস্যের বক্তব্য উপেক্ষা বাংলাদেশিদের
৩ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি