৪ মে ২০২৬

নিউ ইয়র্কে করোনায় বাংলাদেশ সোসাইটির নেতা খায়েরের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিউ ইয়র্কে করোনায় বাংলাদেশ সোসাইটির নেতা খায়েরের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসীদের বড় সংগঠন বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালেক খায়ের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। স্থানীয় সময় সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় নিউ ইয়র্কের লং আইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে এবং দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি যুক্তরাষ্ট্র বিএনপির একজন সক্রিয় কর্মি ছিলেন। সহ-সভাপতি আব্দুল খালেক খায়েরের মৃত্যুতে বাংলাদেশ কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। তার আকস্মিক মৃত্যুতে সোসাইটির কার্যকরী পরিষদ ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা এবং নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য গভীর সমবেদনা জানিয়েছেন। এক শোকবার্তায় তার আত্মার মাগফেরাত কামনায় সকল প্রবাসীর কাছে দোয়া চেয়েছেন সোসাইটির কর্মকর্তাবৃন্দ। সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন সিদ্দিকী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ এবং প্রধান নির্বাচন কমিশনার জামাল উদ্দিন জনি বলেন, সৃষ্টিকর্তা তার পরিবারকে এই শোক সইবার ধৈর্য দান করেন। সোসাইটির পক্ষ থেকে তার পরিবারের যে কোন প্রয়োজনে পাশে থাকার কথা জানান তারা। একই সাথে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যেসকল পরিবার তাদের আপনজনদের ইতিমধ্যে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন । এছাড়া যারা অসুস্থ আছেন তাদের রোগ মুক্তি কামনায় সকলের কাছে দোয়া চান সোসাইটি কর্মকর্তারা। মরহুম আব্দুল খালেক খায়ের ছিলেন একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী। প্রবাসে বাংলাদেশ কমিউনিটি বিনির্মাণে তার ছিল ব্যাপক ভূমিকা। তিনি বিভিন্ন সামাজিক সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে প্রবাসীদের সেবা দিয়ে গেছেন মৃত্যুর আগ পর্যন্ত। করোনাভাইরাসের মহামারীর সময়ও তিনি ছিলেন সক্রিয়। প্রবাসীদের প্রয়োজনে পাশে দাঁড়িয়েছেন সবার আগে। উল্লেখ্য, মহামারী করোনা আক্রান্ত হয়ে সোসাইটির সভাপতি কামাল আহমেদ এবং কার্যকরী সদস্য আজাদ বাকির ছাড়াও নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি অনেকেরই মৃত্যুর খবর এখন নিত্যদিনের। প্রায়ই আসছে মৃত্যুর খবর। এ পর্যন্ত নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রে প্রায় ৩০০ জন বাংলাদেশি মারা গেছেন বলে জানান সোসাইটির কর্মকর্তারা। এদিকে, স্থানীয় প্রশাসনের তথ্য অনুসারে করোনার সেকেন্ড ওয়েব আসন্ন। তাই বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে সকল প্রবাসীদের সচেতন হয়ে চলাফেরার অনুরোধ জানানো যাচ্ছে। এখনো পর্যন্ত করোনা রোগ মোকাবেলায় কার্যকারী কোন প্রতিষেধক না আসায় প্রথমবারের মতো দ্বিতীয়বারেও রোগটি মানুষের জন্য অনেক ক্ষতিকারক এবং জীবননাশক হতে পারে। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা ফেরা করার বিনীত অনুরোধ জানানো যাচ্ছে। মরহুমের প্রথম জানাজার নামাজ আগামীকাল মঙ্গলবার সকাল ১১ টায় এলমহার্স্টের মসজিদ আল-তাউফিকে এবং দ্বিতীয় জানাজার নামাজ দুপুর ১টায় লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়ালে অনুষ্ঠিত হবে এবং সেখানে তার ক্রয় কৃত নিজস্ব কবরস্থানে তাকে সমাহিত করা হবে জানান সোসাইটির কর্মকর্তারা। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি