নিউ ইয়র্কে করোনায় আরও এক বাংলাদেশির মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনা আক্রান্ত হয়ে আরও এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। জামাইকা প্রবাসী নিহত ব্যক্তির নাম গোলাম আহিয়া জুয়েল। স্থানীয় সময় শুক্রবার (১ জানুয়ারি) সকালে নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। যুক্তরাষ্ট্রস্থ নেত্রকোনা সমিতির নেতৃবৃন্দরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রয়াত গোলাম আহিয়া জুয়েল দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কের জামাইকায় বসবাস করছেন। গত মাসে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে স্থানীয় ভর্তি হয়েছিলেন জুয়েল। সেখানে তার কিছুড়া উন্নতি হলে পরে করোনা আক্রান্ত হয়ে পড়েন। করোনা চিকিৎসা চলাকালীন সময়ে গত শুক্রবার (১ জানুয়ারি) সকালে তিনি মারা যান। তার দেশের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ থানার নলজুরি গ্রামে বলে জানা গেছে। তার মৃত্যুতে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্র প্রবাসীদ বাংলাদেশিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
যুক্তরাষ্ট্রস্থ নেত্রকোনা সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মিরা গোলাম আহিয়া জুয়েলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন নেতৃবৃন্দরা।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
সাইবার হামলা নয়, তবু মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থায় সাময়িক অচলাবস্থা
৩ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে ঈদ অনুষ্ঠানে হিজাব পরা কংগ্রেস সদস্যের বক্তব্য উপেক্ষা বাংলাদেশিদের
৩ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি